
লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি উড়িয়ে বন্য সেলিব্রেশন করেছিলেন। সেই ইংল্যান্ডেই জয় উদযাপনের নতুন অধ্যায় লিখলেন চোলে কেলি। ইংল্যান্ডের মহিলা ফুটবল টিমের সদস্য। (ছবি:টুইটার)

রবিবার ওয়েম্বলিতে আট বারের চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে উয়েফা ওমনেস ইউরোর ফাইনালে নেমেছিল ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোল করেন চোলে কেলি। (ছবি:টুইটার)

তারপরই বন্য সেলিব্রেশন কেলির। দর্শক ঠাসা ওয়েম্বলিতে জার্সি খুলে মাথার উপর ঘোরাতে ঘোরাতে ছুটলেন। অবাক হয়ে দেখল গোটা দুনিয়া।(ছবি:টুইটার)

ছোট থেকে একটাই স্বপ্ন দেখেছেন। ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি গায়ে ট্রফি জয়। তাই ইউরো কাপে দলের হয়ে জয়সূচক গোল করতেই আবেগ বাঁধ মানেনি। (ছবি:টুইটার)

ইংল্যান্ডের সিনিয়র ফুটবলে সাফল্য বলতে তেমন নেই। সেই ১৯৬৬ সালে ফুটবল বিশ্বকাপ জয়। ৫৬ বছরে এল প্রথম মেজর ট্রফি। কেলির শেষমুহূর্তের গোলে ২-১ ব্যবধানে প্রথমবার উয়েফা ওমেন্স ইউরো জয় ইংল্যান্ডের।(ছবি:টুইটার)