
সাধারণ মানুষের পকেটে টান দিয়ে মঙ্গলবার ফের বাড়ল সিএনজি-র দাম। বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে গত ২ সপ্তাহে চতুর্থবার কেজিতে ২ টাকা বাড়ল সিএনজি। ২৬ মে সকাল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে কলকাতায় সিএনজি-র প্রতি কেজির দাম ৯৩ টাকা ৫০ পয়সা। দিল্লিতে এই দামই প্রায় ১০ টাকা কম। (Credit - Getty Images)

গত ১১ দিনে ৪ বার ও ৯ দিনে ৩ বার সিএনজির দাম বাড়ল। এর আগে গত রবিবার ও শুক্রবার কেজিতে ১ টাকা করে ও ১৫ মে ২ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে ১৫ মে-র পর দিল্লিতে সিএনজির দাম কেজিতে মোট ৭ টাকা বাড়ল। (Credit - Getty Images)

সিএনজি-র দাম রেকর্ড হরে বাড়লেও সাধারণ মধ্যবিত্তের রান্নার খরচে আপাতত নতুন কোনও ধাক্কা লাগেনি। স্বস্তির বিষয় এই যে, বাড়িগুলিতে সরবরাহ করা পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি বা রান্নার এলপিজি সিলিন্ডারের দামে নতুন করে কোনও পরিবর্তন করা হয়নি। (Credit - Getty Images)

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ওপর চাপ বাড়ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে বিশ্বের প্রধান তেল রুট 'হরমুজ প্রণালী'-তে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশংকায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ৭২ ডলার থেকে বাড়ানো হয়েছে ৮৬ ডলার। (Credit - Getty Images)

সিএনজি-র দাম বাড়ার তিন দিন আগেই দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো হয়। চলতি মাসে এই নিয়ে তিনবার জ্বালানির দাম বাড়ানো হল। পেট্রোলের দাম এই মুহূর্তে কলকাতায় ১১৩ টাকা ৫১ পয়সা/লিটার ও ডিজেলের দাম ৯৯ টাকা ৮২ পয়সা/লিটার। (Credit - Getty Images)

আন্তর্জাতিক বাজারের বাড়তি খরচের বোঝা রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গ্রাহকদের ওপর চাপানোতেই এই মূল্যবৃদ্ধি। তবে বাজারে তেল সঙ্কটের গুজব ছড়ালে পেট্রোলিয়াম মন্ত্রক দেশবাসীকে আশ্বস্ত করে জানায় যে, ভারতে এই মুহূর্তে জ্বালানির পর্যাপ্ত জোগান মজুত রয়েছে। (Credit - Getty Images)

ভারতের জ্বালানি বাজারের ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ফেব্রুয়ারি থেকে অপরিশোধিত তেলের দাম ৫০% বাড়লেও, সাধারণ মানুষকে মুদ্রাস্ফীতি থেকে বাঁচাতে তেল সংস্থাগুলি এতদিন খুচরো বাজারে দাম বাড়ানো থেকে বিরত ছিল। (Credit - Getty Images)

এই মূল্যবৃদ্ধির ফলে নিত্যযাত্রী ও পরিবহন ব্যবসায়ীদের আর্থিক চাপ বাড়বে। বিশেষজ্ঞদের মতে, যাতায়াত খরচ বাড়ার ফলে একদিকে যেমন অটোর দাম বাড়তে পারে, তেমনই বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিস ও খাদ্যসামগ্রীর দাম বাড়তে পারে। তবে সরকার জানায়, আন্তর্জাতিক বাজারে আমদানির খরচ সামলাতে ও জোগান স্বাভাবিক রাখতেই এই দাম বাড়ানো জরুরি ছিল। (Credit - Getty Images)