Cristiano Ronaldo-Georgina Rodriguez: বুর্জ খালিফায় চোখধাঁধানো লাইট শো, বান্ধবী জর্জিনার জন্মদিনে বিশেষ উপহার রোনাল্ডোর

সপরিবারে দুবাইতে হাজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বান্ধবী জর্জিনা রড্রিগেজের (Georgina Rodriguez) জন্মদিনে বিশেষ উপহার দিলেন সিআর সেভেন। বান্ধবীর জন্মদিনে বুর্জ খালিফায় (Burj Khalifa) স্পেশাল লাইট শোয়ের আয়োজন করেছিলেন রোনাল্ডো। 'আই অ্যাম জর্জিনা' নামে নেটফ্লিক্সের (Netflix) সিরিজে অভিনয় করেছেন রোনাল্ডোর বান্ধবী। লাইট শো-তে সেই সিরিজের ঝলকও তুলে ধরা হয়েছে। সপবিরারে রোনাল্ডো সেই লাইট শো উপভোগ করেছেন।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 28, 2022 | 11:00 AM

1 / 5
 ২৮-এ পা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রড্রিগেজ। (ছবি- জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

২৮-এ পা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রড্রিগেজ। (ছবি- জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

2 / 5

বান্ধবীর জন্মদিনে দুবাইতে সপরিবারে সময় কাটালেন রোনাল্ডো।(ছবি- জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

3 / 5

বুর্জ খালিফায় বান্ধবী জর্জিনার জন্য চোখধাঁধানো লাইট শো-র আয়োজনও করেছিলেন সিআর সেভেন।(ছবি- জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

4 / 5

দুবাইতে বিচে একসঙ্গে পরিবারের সঙ্গে একান্তে বেশ কিছুটা সময়ও কাটিয়েছেন রোনাল্ডো।(ছবি- জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

5 / 5

বুর্জ খালিফার স্পেশাল লাইট শো উপভোগ করার পাশাপাশি পরিবারকে সঙ্গে নিয়ে ডিনারও করেন রোনাল্ডো।(ছবি- জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

Loading...
Unable to load recommendations.
Follow Us