
রিয়াধের 'জয় অ্যাওয়ার্ডে' সামিল হলেন রোনাল্ডো বান্ধবী জর্জিনা রড্রিগেজ। ছবি: ইনস্টাগ্রাম

ওই অ্যাওয়ার্ড শোর রেড কার্পেটে হাঁটলেন সিআর সেভেনের ছায়া সঙ্গী। ছবি:ইনস্টাগ্রাম

শুধু তাই নয় জিতে নিলেন অ্যাওয়ার্ডও। নিজের ইনস্টাগ্রামে সেই সব ছবি দিয়ে তিনি লিখেছেন, "ধন্যবাদ। তোমায় ভালবাসি সৌদি আরব।" ছবি:ইনস্টাগ্রাম

কালো পোশাকে সবার নজর কেড়েছেন জর্জিনা। তবে সৌদির আদব কায়েদার সঙ্গে যে তিনি খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন তা স্পষ্ট তাঁর পোশাকে। ছবি:ইনস্টাগ্রাম

কালো পা ঢাকা গাউনের সঙ্গে সৌদি আরবের ঐতিহ্য মেনে মাথা ঢেকেছিলেন তিনি। ছবি:ইনস্টাগ্রাম

আগামী ২ বছরের বেশি সময় সৌদিতেই থাকতে হবে পরিবার নিয়ে। ইতিমধ্যেই আল নাসেরে অভিষেক হয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চি়ানো রোনাল্ডোর। ছবি:ইনস্টাগ্রাম

এর আগে এতটা ঢাকা পোশাকে দেখা যায়নি তাঁকে। ফলে বোঝাই যাচ্ছে নতুন দেশের নিয়ম কানুনের সঙ্গে তাই খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন রোনাল্ডোর বান্ধবী। ছবি:ইনস্টাগ্রাম

নতুন দেশে ভালই সময় কাটছে জর্জিনার। তাঁর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে রয়েছে রিয়াধ ভ্রমণের বিভিন্ন ঝলক। ছবি:ইনস্টাগ্রাম