
প্রতিদিন যে হারে মোবাইল ব্যবহার করি আমরা সকলে, তাতে ১ জিবি বা ১.৫ জিবিতে কুলোয় না। অন্তত ২ জিবি চাই-ই চাই।

এদিকে পকেটও তো দেখতে হবে। ২ জিবির ডেটা সহ সবথেকে সস্তায় কোন টেলিকম কোম্পানি রিচার্জ প্যাক দেয় জানেন?

রিলায়েন্স জিয়োর বিপুল সংখ্যক গ্রাহক। সংস্থার তরফে ২ জিবির দৈনিক হাইস্পিড ডেটা সহ একটি রিচার্জ প্যাক এনেছে। এতে ১০০টি করে ফ্রি এসএমএস-ও পাওয়া যায়।

এই রিচার্জ প্ল্যানটির দাম ১৯৮ টাকা। এর বৈধতা মাত্র ১৪ দিনের।

আরও একটি রিচার্জ প্ল্যান আছে জিয়োর, যার বৈধতা ২৮ দিনের। এর দাম ৩৪৯ টাকা।


এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানটির দাম ৩৭৯ টাকা।