Laptop battery health check: ল্যাপটপের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারির অবস্থা জানতে এটা করুন

Check Windows battery report: উইন্ডোজ ল্যাপটপের ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়া খুব স্বাভাবিক বিষয়। কোনও অ্যাপ ছাড়াই উইন্ডোজের মাধ্যমে কীভাবে ব্যাটারির আসল খবর পাবেন, জেনে নিন সহজ উপায়ে। কীভাবে অনেকদিন ল্যাপটপের ব্যাটারি ভালো থাকবে?

Aug 12, 2026 | 11:12 AM

1 / 8
আজকাল ল্যাপটপ ছাড়া আমাদের চলেই না, কিন্তু কিছুদিন গেলেই ব্যাটারির চার্জ দ্রুত শেষ হতে থাকে। অতিরিক্ত গরম, দীর্ঘদিনের ব্যবহার এবং ভুলভাবে চার্জ দেওয়ার অভ্যাসের কারণেও ব্যাটারির কার্যক্ষমতা কমতে পারে। ব্যাটারির স্বাস্থ্য কেমন আছে তা আগে থেকে জানতে পারলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। Getty Images

2 / 8
অনেকে মনে করেন ব্যাটারির খবর জানতে আলাদা অ্যাপ লাগে, কিন্তু একদমই তা নয়। আপনার ল্যাপটপে Windows 10 বা 11 থাকলে কোনও সফটওয়্যার ছাড়াই এই কাজটি করতে পারবেন। উইন্ডোজের ভেতরেই ব্যাটারির যাবতীয় হিসাব পাওয়ার খুব সহজ একটা উপায় লুকিয়ে রয়েছে। Getty Images

3 / 8
প্রথমে আপনার ল্যাপটপের স্টার্ট মেনুতে যান এবং সেখানে Command Prompt লিখে খোঁজ করুন। অ্যাপটি দেখতে পেলে তার ওপর রাইট-ক্লিক করুন এবং Run as administrator অপশনটি বেছে নিন। এতে ব্যাটারি রিপোর্ট তৈরি করার প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাবে। Getty Images

4 / 8

5 / 8
এবার সেই সেভ হওয়া ফাইলটিতে ক্লিক করে যেকোনও ব্রাউজারে খুলে নিন। ফাইলটিতে অনেক কিছু লেখা থাকলেও আপনাকে মূলত দুটো জিনিস নজর দিয়ে দেখতে হবে। একটি হলো Design Capacity এবং অন্যটি হলো Full Charge Capacity। Getty Images

6 / 8
Design Capacity মানে হলো ল্যাপটপের ব্যাটারি নতুন অবস্থায় যতটা চার্জ ধরে রাখার জন্য তৈরি করা হয়েছিল। আর Full Charge Capacity দিয়ে বোঝায় এখন ফুল চার্জ দিলে ব্যাটারি সর্বোচ্চ কতটা চার্জ ধরে রাখতে পারছে। যদি দেখেন এই দুটোর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে, তবে বুঝবেন ব্যাটারির ক্ষমতা আগের তুলনায় কমেছে। Getty Images

7 / 8
ব্যাটারি রিপোর্টে Cycle Count নামে আরেকটি দরকারি তথ্যও পেয়ে যাবেন। সহজ কথায়, ব্যাটারির মোট ১০০% ক্ষমতার সমপরিমাণ চার্জ আপনি কতবার ব্যবহার করেছেন, তারই হিসাব হলো এই সাইকেল কাউন্ট। ব্যাটারির Cycle Count বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তার ক্ষমতা কমতে পারে। তবে কত সাইকেলের পর ব্যাটারি বদলাতে হবে, তা ল্যাপটপের মডেল ও ব্যাটারির ধরন অনুযায়ী আলাদা হতে পারে। Getty Images

8 / 8
ব্যাটারি অনেক দিন ভালো রাখতে ল্যাপটপ অতিরিক্ত গরম হতে দেবেন না। নিয়মিত ব্যাটারি একেবারে ০%-তে নামিয়ে না আনা এবং দীর্ঘ সময় ১০০% চার্জে রেখে না দেওয়াই ভালো। সম্ভব হলে প্রস্তুতকারকের দেওয়া বা ল্যাপটপের জন্য উপযুক্ত চার্জার ব্যবহার করুন, এতে ব্যাটারির উপর অপ্রয়োজনীয় চাপ কমানো যায়। Getty Images

Loading...
Unable to load recommendations.
Follow Us