পয়লা বৈশাখের সহজ সাজগোজ: নতুন বছরে নিজেকে সাজিয়ে তুলুন এভাবে

কাঠফাটা রোদেও কীভাবে পয়লা বৈশাখের সকালে স্নিগ্ধ ও সুন্দর দেখাবে আপনাকে? শাড়ি থেকে মেকআপ— সহজ কিছু টিপস রইল আপনার জন্য। দেখে নিন কীভাবে নববর্ষে আপনিও হয়ে উঠবেন অপরূপা। কী কী জিনিস ওয়াড্রবে রাখা মাস্ট?

Apr 12, 2026 | 3:56 PM

1 / 8
পয়লা বৈশাখ মানেই বাঙালির কাছে এক পশলা সতেজ আনন্দ আর নতুন পোশাক। তবে ভ্যাপসা গরমের কথা মাথায় রেখেই সাজগোজ হওয়া উচিত একদম ছিমছাম। সকাল সকাল বাঙালিয়ানা সাজে আপনিও হয়ে উঠতে পারেন অনন্যা। free pik

2 / 8
গরমে আরাম পেতে বেছে নিন পাতলা তাঁত অথবা সুতির শাড়ি। হালকা ওজনের এই শাড়িগুলো যেমন আরামদায়ক, তেমনই দেখতেও বেশ অভিজাত লাগে। সাদা-লাল কম্বিনেশন ছাড়াও হালকা হলুদ বা আকাশি রঙের শাড়ি পরতে পারেন। free pik

3 / 8
শাড়ির সঙ্গে একঘেয়ে ব্লাউজ না পরে ঘটি হাতা বা স্লিভলেস ব্লাউজ ট্রাই করুন। সুতির প্রিন্টেড ব্লাউজ এখন খুব জনপ্রিয়, যা সাধারণ শাড়িকেও করে তুলবে আকর্ষণীয়। পিঠের কাটিং বা গলায় হালকা কাজ থাকলে সাজে আসবে আধুনিকতার ছোঁয়া। free pik

4 / 8
রোদে মেকআপ যেন গলে না যায়, তাই ওয়াটারপ্রুফ বা ম্যাট মেকআপ ব্যবহার করুন। খুব বেশি ফাউন্ডেশন না লাগিয়ে ফেস পাউডার আর হালকা কাজলই যথেষ্ট। ঠোঁটে ন্যুড বা হালকা শেডের লিপস্টিক লাগালে দেখতে আরও সতেজ লাগবে। free pik

5 / 8
বাঙালির সাজে কপালে একটি বড় লাল বা কালো টিপ আলাদা মাত্রা যোগ করে। চোখ জোড়া সুন্দর করে কাজল দিয়ে সাজিয়ে নিন, এতে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে।দিনের বেলা খুব বেশি আইশ্যাডো ব্যবহার না করাই ভালো। free pik

6 / 8
ভারী সোনার গয়না না পরে অক্সিডাইজড, রুপো বা মাটির গয়না বেছে নিন। কানে বড় ঝুমকো আর হাতে কয়েকটা রেশমি চুড়ি পরলেই সাজ সম্পূর্ণ। গয়না এমনভাবে নির্বাচন করুন যাতে গরমে অস্বস্তি না হয়। free pik

7 / 8
গরমে আরামের জন্য চুলে সুন্দর একটি খোঁপা বা হাতখোঁপা করে নিতে পারেন। খোঁপার চারপাশে জুঁই বা বেল ফুলের মালা জড়িয়ে দিলে আসবে স্নিগ্ধ সুবাস। যাঁরা চুল খোলা রাখতে চান, তাঁরা একপাশে একটি ক্লিপ দিয়ে ফুল আটকে নিন। you tube

8 / 8
সবশেষে মনে রাখবেন, আপনার সুন্দর হাসি আর কনফিডেন্সই হল আসল সৌন্দর্য। পোশাক যাই হোক না কেন, তা যেন আপনার নিজের কাছে আরামদায়ক হয়। মিষ্টি হাসিতে নতুন বছরকে বরণ করে নিন আর মেতে উঠুন উৎসবে। free pik

Follow Us