Gold and Silver Price Rate Today : নতুন সরকারের উদ্বোধনের দিনই বড় লাফ দিল সোনার মূল্য, আজকের রেট দেখে নিন একনজরে!

Gold Price Today : কলকাতার বাজারে সোনার দামের বিশাল লাফ আজ। ১৫ হাজার টাকা ছাড়াল ফাইন গোল্ড, পাল্লা দিয়ে বাড়ছে রুপোও। বিয়ের মরশুমে চড়া দরে মাথায় হাত মধ্যবিত্তের। বিনিয়োগ নাকি গয়না ক্রয় - কোন দিকে যাবেন? আজকের রেট কার্ড দেখে নিন।

| Edited By: Moumita Das

May 09, 2026 | 1:40 PM

1 / 8
আজ রাজ্যে শুরু নতুন সরকারের পথ চলা। আজ রাজ্যের বাজারে আবার বাড়ল সোনার দাম। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও ডলারের দামের জন্য আজ, ৯ মে নতুন রেট কার্ডে সোনার দাম বেড়েছে, যা চিন্তায় ফেলেছে সাধারণ জনগণকে। (Pic Credit - Getty Images)

2 / 8
ফাইন গোল্ডের দাম প্রতি গ্রামে ১৫ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে ১ গ্রাম ফাইন গোল্ডের মূল্য ১৫,০৫০ টাকা, যা মূলত গোল্ড বার বা কয়েন কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এছাড়া ফাইন গোল্ড বিনিয়োগের জন্যও আদর্শ। (Pic Credit - Getty Images)

3 / 8
বিয়ের মরশুমে সবচেয়ে চাহিদাপূর্ণ ২২ ক্যারেট (৯১৬) হলমার্ক সোনার বিক্রয় মূল্য দাঁড়িয়েছে প্রতিগ্রামে ১৪,২৯৫ টাকা। সাধারণ মধ্যবিত্তের নাগালে থাকলেও, এই দাম গত কয়েকদিনে বাড়ার ফলে সাধারণ জনগণের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। (Pic Credit - Getty Images)

4 / 8
পুরোনো সোনা বিক্রির রেট বেশ চমকপ্রদ। নতুন কার্ড অনুযায়ী ২২ ক্যারেট সোনার ক্রয়মূল্য প্রতি গ্রামে ১৩,৭০০ টাকার কাছাকাছি। তবে বেশ কিছু জায়গায় এই দামের পরিবর্তন হতে পারে। (Pic Credit - Getty Images)

5 / 8
হালকা ও আধুনিক ডিজাইনের গয়নার জন্য জনপ্রিয় ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১১,৭৩৫ টাকা। স্টাইলিশ গয়নার জন্য এটি আজও একটি জনপ্রিয় বিকল্প পথ। (Pic Credit - Getty Images)

6 / 8
সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। নতুন রেট অনুযায়ী, ১ কেজি ওজনের সিলভার বারের দাম বর্তমানে ২ লক্ষ ৫৫ হাজার ৬৩১ টাকা। অলঙ্কারের পাশাপাশি শিল্পক্ষেত্রে রুপোর চাহিদা বাড়ায় এই দাম বাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। (Pic Credit - Getty Images)

7 / 8
বিশেষজ্ঞদের মতে, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি ও ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়া - এই তিন ধাক্কায় বেসামাল সোনা। এরফলেই কলকাতার বাজারে প্রতিদিন দাম বাড়ছে সোনার। (Pic Credit - Getty Images)

8 / 8
সোনা কেনার আগে অবশ্যই বিআইএস (BIS) হলমার্ক দেখে নিন। এছাড়া বর্তমান বাজারদরের সাথে মেকিং চার্জ ও জিএসটি যোগ করে মোট দাম যাচাই করে নেওয়া এবং রসিদ সংগ্রহ করা অত্যন্ত জরুরী। (Pic Credit - Getty Images)

Follow Us