Gold Price Hike : যুদ্ধের বাজারে ফের বাড়ল সোনার দাম, আজকের দর কত হল জানুন

Gold Silver Price on 3 April 2026: অবশ্য যুদ্ধের বাজারে প্রথম দিকে দাম কমলেও, পরে বেশ কয়েকদিন সোনার দাম বৃদ্ধি পেয়েছে। গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২৭ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। তবে মাঝে একদিন অর্থাৎ রবিবার বাজার বন্ধ থাকায় সোনার দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। তবে, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবারই দাম কমেছিল সোনার। কিন্তু, শুক্রবার ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। গহনা সোনা ও পাকা সোনা দুইয়েরই দাম অনেকটাই বেড়েছে।

Apr 03, 2026 | 12:00 PM

1 / 8
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। গত এক মাস ধরে বিশ্ববাণিজ্য টালমাটাল। যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। গ্যাসও মহার্ঘ্য। তবে, উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে বেশ কয়েকদিন সোনার দামে পতন লক্ষ্য করা গিয়েছে। যুদ্ধের বাজারে অনেকটাই কমেছিল সোনার দাম। যদিও তা বিশ্ববাণিজ্যের জন্য কতটা ভাল সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা।

2 / 8
অবশ্য যুদ্ধের বাজারে প্রথম দিকে দাম কমলেও, পরে বেশ কয়েকদিন সোনার দাম বৃদ্ধি পেয়েছে। গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২৭ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। তবে মাঝে একদিন অর্থাৎ রবিবার বাজার বন্ধ থাকায় সোনার দামে কোনও পরিবর্তন দেখা যায়নি।

3 / 8
তবে, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবারই দাম কমেছিল সোনার। কিন্তু, শুক্রবার ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। গহনা সোনা ও পাকা সোনা দুইয়েরই দাম অনেকটাই বেড়েছে।

4 / 8
১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১ হাজার ৪৭০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ১ লাখ ১১ হাজার ৭৩০ টাকা। এবার সেই দাম বেড়ে হল ১ লাখ ১৩ হাজার ২০০টাকা।

5 / 8
২২ ক্যারেট সোনার দামও বেড়েছে। গতকাল ১০ গ্রামের দাম ছিল ১ লাখ ৩৬ হাজার ৫৫০ টাকা। আজ নতুন করে ১০ গ্রামের দাম বেড়েছে এক হাজার ৮০০ টাকা। শুক্রবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৫০ টাকা।

6 / 8
২৪ ক্যারেট সোনার ক্ষেত্রেও একই হারে দাম বেড়েছে। আজ ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১ হাজার ৯৬০ টাকা। গতকাল এই পরিমাণ সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৯৭০টাকা। দাম বেড়ে হয়েছে ১লাখ ৫০ হাজার ৯৩০ টাকা।

7 / 8
যুদ্ধের বাজারে কেন সোনার কমছিল? এই বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে কোনও যুদ্ধ বা সংঘাতে বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসাবে বেছে নেন। তাহলে ইরানের যুদ্ধে তা ব্যতিক্রম কেন হল? আসলে ইরানের সংঘাতে মুদ্রাস্ফীতির সম্ভাবনা প্রবল। তার জেরে সোনার উপরেও প্রভাব পড়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা সোনাতেও বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। তাই সোনার দাম কমছিল। পরে অবশ্য সোনার দামে ফের উথ্থান-পতন লক্ষ্য করা গিয়েছে।

8 / 8
গত ২৪ ঘণ্টায় রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি। গতকাল এক কেজি রুপোর বাটের দাম ছিল আড়াই লক্ষ টাকা। আজও একই দাম রয়েছে। তবে, বৃহস্পতিবার অনেকটাই দাম কমেছিল রুপোর। প্রতি কেজিতে ৫ হাজার টাকা দাম কমে। তবে তার আগে রুপোর দাম পরপর ঊর্ধ্বমুখী ছিল।

Follow Us