রাতে খেয়ে উঠেই মিষ্টি মুখ, এই অভ্যাসই রাতের ঘুম কাড়ছে না তো!

Health Care: রাতে খেয়ে উঠেই মিষ্টি মুখ করতে ইচ্ছে করে। আর সেই ইচ্ছে পূরণের জন্য টুক করে একটি মিষ্টি পুরে দেন মুখে। আর এমনটাই রোজকার অভ্যাসে পরিনত হয়েছে। কিন্তু জানলে অবাক হবেন, দিনের অন্য সময় নয় বরং রাতে মিষ্টি খেলে আপনার শরীরে দেখা দিতে পারে বিভিন্ন রকম রোগ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রাতে মিষ্টি খেলে শরীরের নানাভাবে ক্ষতি হতে পারে।

Mar 08, 2024 | 12:46 PM

1 / 8
রাতে খেয়ে উঠেই মিষ্টি মুখ করতে ইচ্ছে করে। আর সেই ইচ্ছে পূরণের জন্য টুক করে একটি মিষ্টি পুরে দেন মুখে। আর এমনটাই রোজকার অভ্যাসে পরিনত হয়েছে।

2 / 8
কিন্তু জানলে অবাক হবেন, দিনের অন্য সময় নয় বরং রাতে মিষ্টি খেলে আপনার শরীরে দেখা দিতে পারে বিভিন্ন রকম রোগ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রাতে মিষ্টি খেলে শরীরের নানাভাবে ক্ষতি হতে পারে।

3 / 8
সেই সব কিছুর তালিকায় কী কী আছে তা একবার দেখে নিন। হতেই পারে এসব জানার পর থেকে আপনি রাতে মিষ্টি থেকে দূরেই থাকবেন।

4 / 8
তালিকার প্রথমেই রয়েছে দ্রুত ওজন বাড়তে থাকা। মিষ্টিতে এমনিতেই এত পরিমাণে ক্যালেরি থাকে, যা ওজন বাড়িয়ে দিতে পারে। তবে রাতে মিষ্টি খেলে তার সম্ভবনা অনেকটাই বেড়ে যায়।

5 / 8
ওজন বাড়ানো ছাড়াও, রাতের খাবারের পরে মিষ্টি খেলে আপনার পরিপাকতন্ত্রের উপরও খারাপ প্রভাব পড়ে। এতে একটা সময়ে গিয়ে আপনার হজমশক্তি নষ্ট হতে পারে। সেই সঙ্গে ব্যাঘাত ঘটতে পারে শরীরের রক্ত ​​প্রবাহে।

6 / 8
রাতে একটানা মিষ্টি খেলে তা আপনার হার্টের উপরও প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত চিনিযুক্ত পানীয় পান করলে ওজন বাড়ে, যা উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

7 / 8
বিশেষজ্ঞদের মতে, রাতে মিষ্টি খেলে শরীরে এনার্জি লেভেল বাড়ে। এই কারণে মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে। ফলে আপনি যতই ঘুমের চেষ্টা করুন না কেন, কিছুতেই ঘুম আসতে চায় না। মনে রাখবেন, ঘুমের অভাবও অনেক রোগের কারণ।

8 / 8
রাতে মিষ্টি খেলে রক্তে শর্করার মাত্রা নষ্ট হতে শুরু করে। কখনও চিনির মাত্রা বেড়ে যায় আবার কখনও দ্রুত কমে যায়। এর কারণে দুশ্চিন্তা, মেজাজের পরিবর্তন এবং মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।

Follow Us