
দাঁত নিয়ে সমস্যার শেষ নেই। কিন্তু সমাধান খোঁজার চেষ্টা ক'জনই বা করে? কথায় কথায় তো আর তুলে ফেলা যায় না! তাহলে উপায় কী?

অনেক লোকেই দাঁত থেকে রক্ত পড়ার মতো সমস্যায় ভোগেন। তার জন্য মুঠো মুঠো ওষুধ খেয়েও দেখেছেন। কিন্তু আদতে লাভের লাভ কিছু হয় না।

কিন্তু ব্রাশ করলেই দাঁত রক্ত পড়তে থাকে। তাই আঙুলে মাজন নিয়ে আসতে করে দাঁতে বোলাতে থাকেন। আর এভাবে বেশ কয়েকদিন করেন।

জানেন কি, এতে সমস্যা আরও বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ব্রাশ না করলেও দাঁতে রক্ত পড়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেক সময় হরমোনের পরিবর্তনের কারণেও দাঁতে রক্ত পড়ে।

তাছাড়া ভিটামিন সি এর অভাব এবং ওষুধের প্রভাবের কারণেও মাড়ি ফুলে যায়। আর সেই ফুলে থাকা মাড়িতে যখন ব্রাশ লাগে তা থেকে রক্ত পড়তে শুরু করে।

ধূমপানও দাঁত থেকে রক্ত পড়ার একটি বিশেষ কারণ। দিনের পর দিন প্রচুর পরিমাণে ধূমপান করলে একটা সময় পর দাঁত ও মাড়ির উপর বিরাট প্রভাব পড়ে।

প্রতীকী ছবি।

তাছাড়াও কিছু বিষয়ে নজর রাখতে হবে। তাহলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রথমেই আপনাকে ধূমপান ছাড়তে হবে। তাছাড়াও মানসিক চাপ এবং দুশ্চিন্তা এড়িয়ে চলতে হবে। ভিটামিন সি এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে।