ইউরিক অ্যাসিড হঠাৎ বেড়ে গেলে ফলো করুন এই ট্রিকস, নিয়ন্ত্রণে আসবে দ্রুত

Uric Acid Control Tips: আজকাল বহু মানুষই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন। আর শরীরে তার মাত্রা বেড়ে গেলেই হয় যাবতীয় সমস্যা। তাই কাবু রাখতে কত কিছুই না করা হয়। ইউরিক অ্যাসিড হল এক ধরনের রাসায়নিক যৌগ, যাতে পিউরিন সমৃদ্ধ জিনিস খাওয়া যায় না।

Mar 22, 2024 | 12:05 PM

1 / 8
আজকাল বহু মানুষই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন। আর শরীরে তার মাত্রা বেড়ে গেলেই হয় যাবতীয় সমস্যা। তাই কাবু রাখতে কত কিছুই না করা হয়।

আজকাল বহু মানুষই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন। আর শরীরে তার মাত্রা বেড়ে গেলেই হয় যাবতীয় সমস্যা। তাই কাবু রাখতে কত কিছুই না করা হয়।

2 / 8

ইউরিক অ্যাসিড হল এক ধরনের রাসায়নিক যৌগ, যাতে পিউরিন সমৃদ্ধ জিনিস খাওয়া যায় না। কিডনি ইউরিক অ্যাসিড অপসারণ করে, কিন্তু তা অতিরিক্ত বেড়ে গেলে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ খারাপ হতে শুরু করে।

3 / 8

ইউরিক অ্যাসিড ধীরে ধীরে হাত ও পায়ে জমতে শুরু করে, ফলে জয়েন্টে ফোলাভাব এবং ব্যথা হয়। ইউরিক অ্যাসিডের কারণে পায়ের বুড়ো আঙুল ফুলে যায় এবং গাউটের সমস্যা শুরু হয়।

4 / 8

তবে আপনাকে এমন কয়েকটি কৌশল জানানো হবে, যার সাহায্যে ইউরিক অ্যাসিড কমিয়ে ফেলতে পারবেন। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে প্রচুর জল পান করুন।

5 / 8

প্রচুর পরিমাণে জল খেলে শরীর থেকে টক্সিন বের হতে শুরু করে। সেই সঙ্গে খেয়াল রাখবেন, এমন কোনও খাবার খেয়ে ফেলবেন না, যাতে পিউরিন রয়েছে।

6 / 8

বিশেষ করে ইউরিক অ্যাসিডযুক্ত ব্যক্তিদের মটন, শুকনো মটরশুটি, মাশরুম, ফুলকপি খাওয়া উচিত নয়। সেই সঙ্গে রয়েছে আরও অনেক খাবার।

7 / 8

ইউরিক অ্যাসিড কমাতে ফাইবার যুক্ত খাবার খেতে হবে। ওটস, ভিজানো ছোলা, মুগ ডালের-এর মতো প্রচুর পরিমাণে ফাইবার আছে এমন জিনিস খাদ্যতালিকায় রাখার চেষ্টা করুন।

8 / 8

ইউরিক অ্যাসিড রোগীদের চিনিযুক্ত জিনিস খাওয়া মোটেই উচিত নয়। প্যাকেটজাত খাবার এবং মিষ্টি খাওয়া এড়িয়ে চলতে পারলেই আপনি এই সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us