
রাতে খেয়ে উঠেই শুয়ে পড়েন? খেয়ে কাজ করতে কষ্ট হয় বলে, আগে থেকেই সমস্ত কাজ সেরে রাখেন অনেকেই। কিন্তু তাতেই দিনের পর দিন নিজের বিপদ নিজে ডেকে আনছেন।

খাওয়া শেষ করে সোজা বিছানায় শুয়ে পড়েন। আর এই অভ্যাসই দীর্ঘদিন ধরে করে আসছেন। অনলি মাই হেলথ-এ প্রকাশিত খবর অনুযায়ী, রাতের খাবার খাওয়ার পরপরই ঘুমালে অনেক স্বাস্থ্য সমস্যা হতে পারে।

খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়লে, কী কী রোগ দেখা দিতে পারে, তার তালিকা দেখে নেওয়া যাক।

হজমে সমস্যা হতে পারে। রাতে খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়লে হজম সংক্রান্ত নানা সমস্যা দেখা দিতে পারে। পাচনতন্ত্রের ওপর খারাপ প্রভাব পড়ে।

সেই সঙ্গে হজম প্রক্রিয়াও ধীর হয়ে যায়। খাবার ঠিকমতো হজম হয় না যার কারণে পেট ফোলা ও বদহজমের মতো সমস্যা হতে পারে।

রাতের খাবার খাওয়ার পরপরই ঘুমালে ডায়াবেটিসের মতো মারাত্মক রোগের ঝুঁকি বেড়ে যায়। এই ধরনের অভ্যাস শরীরে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়।

তাই খাওয়ার পরপরই ঘুমানো অভ্যাস থাকলে, আজ থেকেই তা বন্ধ করে দিন। নাহলে কয়েকদিনের মধ্যেই ডায়াবেটিস ও স্থূলতার মতো রোগের ঝুঁকি দেখা দেবে।

বুকজ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে। খাওয়ার পরপরই ঘুমালে অম্বল হয়। অ্যাসিডিটি, পেট জ্বালাপোড়া ও বুক জ্বালাপোড়ার মতো রোগ দেখা দিতে শুরু করবে।