
তীব্র গরমের কারণে গত বছর একজন গোশালার মালিক নীরজ ভরদ্বাজের একটি গরু সময়ের আগেই বাচ্চার জন্ম দেয়। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে অতিরিক্ত গরমের কারণে গবাদি পশুর মধ্যে এমন অকাল প্রসবের ঘটনা দিনদিন বাড়ছে। (Credit - Getty Images)

অতিরিক্ত গরমে গরু কম খায়, ফলে দুধের উৎপাদন প্রায় ৩০% পর্যন্ত কমে যায়। তাছাড়া পশুর প্রজনন ক্ষমতা কমে যাওয়ায় ও তাদের শরীর ঠাম্ডা রাখার খরচ বেড়ে যাওয়ায় খামারের মালিকদের আয় অনেকটাই কমে যায়। (Credit - Getty Images)

ভারত বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশ, যা বিশ্বের সরবরাহের প্রায় এক চতুর্থাংশ। এই দেশের ডেয়ারি মোট ৫% জিডিপির যোগান দেয়। জনসংখ্যা ও আয় বৃদ্ধির কারণে ২০৫০ সালের মধ্যে দুধের চাহিদা দ্বিগুন হতে পারে। (Credit - Getty Images)

উৎপাদন খরচ বাড়ার ফলে গত মাসে মাদার ডেয়ারি দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়িয়েছিল। তবে বর্তমানে দুধের যোগান স্বাভাবিক থাকায় দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই বলে জানা গিয়েছে। (Credit - Getty Images)

২০২৩-২৪ অর্থবর্ষে ভারতে রেকর্ড ২৩৯ মিলিয়ন টন দুধ উৎপাদিত হয়েছে। কিন্তু গবেষকদের মতে, তীব্র গরমের কারণে বেশি দুধ দেওয়া বিদেশী শংকর জাতের গরুগুলো দ্রুত অসুস্থ হয়ে পড়ছে ও দুধে ফ্যাটের পরিমাণও কমে যাচ্ছে। (Credit - Getty Images)

পশুপালনের খরচ বাড়ায় খামারির মালিকরা আধুনিক কুলিং সিস্টেম লাগিয়েছেন কিন্তু ছোট খামারের মালিকদের ক্ষেত্রে তা লাগানো কঠিন। নীরজ ভরদ্বাজ তাঁর খামারের শেড সংস্কারের ও বাতাস চলাচলের ব্যবস্থা ঠিক করতে প্রায় ২ লক্ষ টাকা খরচ করেছেন। (Credit - Getty Images)

গরমের ধকল কমাতে বিজ্ঞানীরা নতুন জাতের গরুদের পালন করছেন। মহিষ ও বিদেশী গরুর তুলনায় ভারতের দেশি জাতের গরু চরম গরমে বেশি টিকে থাকতে পারে ও এদের রোগবালাই কম হয়। (Credit - Getty Images)

গরমের কারণে ক্ষতিপূরণ দিতে এখন গবাদি পশুর বিশেষ বিমা চালু হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল বিমা নয়, ভারতের দুগ্ধ শিল্পকে টিকিয়ে রাখতে হলে খামারিদের দীর্ঘমেয়াদি গরম মোকাবিলা করার প্রযুক্তি ও কৌশল শিখতে হবে। (Credit - Getty Images)