নিজের ফোনকে হ্যাং করা বা দ্রুত চার্জ হারানো থেকে বাঁচাতে চান ? এই নিয়মগুলি মেনে চলুন!

Best Smartphone Hacks : আমাদের ফোন নানা কারণেই হ্যাং করতে পারে। গেম খেলা, ক্যাশে মেমোরি ক্লিয়ার না করা, বেশি চার্জ দেওয়া - এই সবকিছুই আমাদের ফোনের জন্য দিনশেষে ভয়ানক। এই অবস্থা থেকে নিজের ফোনকে বাঁচাবেন কিভাবে ?

| Edited By: Moumita Das

Apr 20, 2026 | 1:48 PM

1 / 8
আপনার ফোন কি খুব দ্রুত চার্জ হারিয়ে ফেলছে? নাকি চলতে চলতে হ্যাং করে যাচ্ছে? অনেক সময় সামান্য অবহেলার ফলে ফোনের আয়ু ফুরিয়ে যেতে পারে। আজ দেখব নিজের ফোনকে সুস্থ রাখার উপায়। (Getty Images)

আপনার ফোন কি খুব দ্রুত চার্জ হারিয়ে ফেলছে? নাকি চলতে চলতে হ্যাং করে যাচ্ছে? অনেক সময় সামান্য অবহেলার ফলে ফোনের আয়ু ফুরিয়ে যেতে পারে। আজ দেখব নিজের ফোনকে সুস্থ রাখার উপায়। (Getty Images)

2 / 8

কোম্পানির দেওয়া চার্জার ব্যবহার করুন- ফোন ভাল রাখার প্রধান টিপস্ হল কোম্পানির দেওয়া আসল চার্জার ব্যবহার করা। সস্তা বা লোকাল চার্জারে চার্জ দেওয়ার ফলে আপনার ফোনের মাদারবোর্ড পুড়ে যেতে পারে। তাই চেষ্টা করুন আসল চার্জার বা ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করার। (Getty Images)

3 / 8

ব্যাটারির ২০-৮০ নিয়ম - ফোন ভাল রাখতে গেলে এই নিয়ম মানতে হবে আপনাকে। ফোনের চার্জ ২০% এর নিচে নামতে দেবেন না ও ৮০-৮৫% চার্জ হলেই ফোন নিয়ে নিন। ১০০% চার্জ বা সারারাত ধরে চার্জ দেওয়া ব্যাটারির আয়ু ক্ষয় করে। (Getty Images)

4 / 8

ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ - ফোন ভাল রাখতে গেলে ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা জরুরি। গেম খেলার সময় ফোন গরম হয়ে গেলে ফোনকে বিরতি দিন। চার্জ দেওয়ার সময় ফোনের কভার খুলে রাখুন। এতে উৎপন্ন তাপ বেরিয়ে যায়। (Freepik)

5 / 8

অ্যাপ আপডেট- ফোন ফাস্ট রাখতে নিয়মিত সফটওয়ার আপডেট অত্যন্ত জরুরি। কোম্পানিগুলো ত্রুটি সংশোধন করে সিকিউরিটি প্যাচ পাঠায়। ডেটা বাঁচানোর চিন্তায় আপডেট বন্ধ না রেখে সর্বদা লেটেস্ট ভার্সন ব্যবহার করুন। (Freepik)

6 / 8

স্টোরেজ পরিষ্কার - ফোনের মেমোরি ফুল হয়ে গেলে প্রসেসরের উপর চাপ পড়ে তাই ফোন হ্যাং করে। নিয়মিত অপ্রয়োজনীয় ছবি, ক্যাছে ফাইল পরিষ্কার করুন। ফোনের ইন্টারনাল স্টোরেজ অন্তত ২০% ফাঁকা রাখুন। (Freepik)

7 / 8

ফিজিক্যাল প্রোটেকশন - ফোনকে বাইরের আঘাত থেকে বাঁচাতে ভাল মানের স্ক্রিন গার্ড, ব্যাক কভার, গ্লাস ব্যবহার করুন। মাঝে মধ্যে কভার খুলে ফোনের বডি ও চার্জিং পোর্ট ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। ধুলোবালি জমে চার্জিং পোর্ট বা স্পিকারে সমস্যা হয়। পরিষ্কার এই জন্যেই রাখা জরুরি। (Getty Images)

8 / 8

এই সহজ টিপস মেনে চললে আপনার ফোন হবে দীর্ঘস্থায়ী। সঠিক যত্নই ফোনের আয়ু বাড়াতে পারে। আপনি কি এই টিপসগুলো মেনে চলেন? (Getty Images)

Loading...
Unable to load recommendations.
Follow Us