How to Store Fish in Refrigerator: ইলিশের গন্ধ, স্বাদ নষ্ট হবে না একটুও! এইভাবে ঢুকিয়ে দিন ফ্রিজে

Fish freezing tips: ফ্রিজে রাখা মাছ সঠিকভাবে সংরক্ষণ না করলে এর স্বাদ ও পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। ইলিশ থেকে শুরু করে সাধারণ মাছ কতদিন ভালো থাকে এবং কীভাবে আঁশটে গন্ধ ছাড়াই তাজা রাখা সম্ভব, জেনে নিন সহজ কিছু টোটকা।

Jul 30, 2026 | 11:07 AM

1 / 8
মাছ শুধু সুস্বাদুই নয়, এটি প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং নানা খনিজ উপাদানে ভরপুর। কিন্তু রোজ বাজারে গিয়ে তাজা মাছ কেনা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। ফলে মাছ ফ্রিজে সংরক্ষণ করতে হয়, বিশেষত বর্ষায় বাজারে কম দামে ইলিশ পেলেই অনেক দিন ধরে ফ্রিজে রেখে খেতে চান অনেকেই। তবে নষ্ট হওয়ার আগেই জেনে নেওয়া দরকার এটি কতদিন পর্যন্ত তাজা থাকে। Getty Images

2 / 8
ফ্রিজে মাছ রাখার আগে প্লাস্টিকের ব্যাগে ভালো করে মুড়ে ভিতরের সম্পূর্ণ বাতাস বের করে দিতে হবে। এরপর ব্যাগটি বরফ ভর্তি পাত্রে রেখে দুই দিন পর্যন্ত স্বাভাবিক ফ্রিজে রাখা সম্ভব। বাতাস মুক্ত করে না রাখলে মাছের গুণমান এবং নিজস্ব স্বাদ দ্রুত নষ্ট হতে শুরু করে। Getty Images

3 / 8
ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ-র মতে, তাজা মাছ, চিংড়ি কিংবা স্কুইড ফ্রিজে মাত্র এক থেকে দুই দিন রাখা নিরাপদ। তবে স্যামন বা ট্রাউটের মতো মাছ তিন থেকে পাঁচ দিন ভালো থাকে। অন্যদিকে ম্যাকারেল বা সার্ডিনের মতো তৈলাক্ত মাছ তিন দিনের মধ্যে রান্না করে ফেলা ভালো। Getty Images

4 / 8
দীর্ঘদিন রাখতে চাইলে মাছ আর্দ্রতারোধী ফ্রিজার পেপার বা ফয়েল পেপারে ভালোভাবে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রাখতে হবে। সঠিক উপায়ে হিমায়িত করলে মাছের প্রোটিন এবং ভিটামিনের মতো পুষ্টিগুণ নষ্ট হয় না। তবে একবার বরফ গলে গেলে সেই মাছ ফের ফ্রিজে জমানো একেবারেই উচিত নয়। Getty Images

5 / 8
বাজার থেকে ভালো ও তাজা মাছ কেনা অত্যন্ত জরুরি, কারণ ভালো মাছের টুকরো সবসময় উজ্জ্বল দেখায়। অতিরিক্ত ধূসর বা শুষ্ক মাছ কেনা এড়িয়ে চলাই শ্রেয়। এ ছাড়া রান্না করা মাছ যদি বাঁচিয়ে রাখতে হয়, তবে তা হিমাঙ্কের তাপমাত্রায় মাত্র দুই থেকে তিন দিন ভালো থাকে। Getty Images

6 / 8
ছোট বা কুচো মাছ ফ্রিজে না রেখে তাজা থাকতেই রান্না করে ফেলা বুদ্ধিমানের কাজ, এতে স্বাদ বজায় থাকে। তবে বড় মাছের ক্ষেত্রে নুন ও হলুদ মাখিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর কিছুটা লেবুর রস মাখিয়ে ফ্রিজে রাখলে তা অনেক দিন পর্যন্ত তাজা ও গন্ধমুক্ত থাকে। Getty Images

7 / 8
সামুদ্রিক মাছ বেশি দিন সংরক্ষণ করতে চাইলে বড় টুকরো করে কাটতে হবে। এরপর এয়ার টাইট বক্সে জল ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে বরফের আস্তরণ মাছকে তাজা রাখে। অন্য দিকে ইলিশ মাছ ফ্রিজে রাখার আগে জল দিয়ে একেবারেই ধোয়া যাবে না। Getty Images

8 / 8
ইলিশের তেলতেলে ভাব ও গন্ধ ধরে রাখতে আস্ত মাছ শুকনো টিস্যু দিয়ে মুছে নিতে হবে। রক্ত বা ময়লা পরিষ্কার করে বাতাস না ঢোকার মতো পলিথিন বা বক্সে মুখ বন্ধ করতে হবে। এরপর ডিপ ফ্রিজের মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলে ইলিশ মাছ অনেক দিন ভালো থাকে। Getty Images

Loading...
Unable to load recommendations.
Follow Us