
নতুন iPhone কেনার পরিকল্পনা করছেন? তাহলে এটাই সেরা সময়। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max-এর উপর বড় ছাড়ের ঘোষণা করেছে। শুধু দাম কমানোই নয়, সঙ্গে রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং পুরনো ফোন এক্সচেঞ্জে মোটা অঙ্কের ছাড়ের সুবিধা।

ফ্লিপকার্টের অফার অনুযায়ী, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max-এর দামে সরাসরি ১২ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে আরও ৯ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। সব মিলিয়ে নতুন iPhone কেনার খরচ অনেকটাই কমে যাবে।

আপনার কাছে যদি পুরনো iPhone 12 থাকে, তাহলে তা এক্সচেঞ্জ করে আরও বেশি ছাড় পেতে পারেন। ফ্লিপকার্টের ট্রেড-ইন অফারে পুরনো স্মার্টফোন বদলে সর্বোচ্চ ৪৭ হাজার ৩৫০ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা পাওয়া যাবে। তবে প্রকৃত এক্সচেঞ্জ মূল্য নির্ভর করবে ফোনের মডেল, অবস্থা এবং ব্যাটারির উপর।

আপনার iPhone 12-এর অবস্থা যদি ভালো থাকে, তাহলে সাধারণত ১৪ হাজার থেকে ১৮ হাজার পর্যন্ত ট্রেড-ইন ভ্যালু পাওয়া যায়। কোনও কোনও ক্ষেত্রে ২০ হাজার পর্যন্তও ছাড় পাওয়া যাবে

বিশেষজ্ঞদের মতে, কোনও iPhone-এর ব্যাটারি হেলথ ৮০ শতাংশের নিচে নেমে গেলে তার রিসেল বা এক্সচেঞ্জ মূল্য ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

তাই ফোন এক্সচেঞ্জ করার আগে ব্যাটারির অবস্থা পরীক্ষা করে নিতে হবে। প্রয়োজন হলে ব্যাটারি বদলে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে বেশি ট্রেড-ইন মূল্য পাওয়ার সম্ভাবনা বাড়ে।

সব মিলিয়ে অর্থাৎ ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার নিয়ে ৫০ হাজার পর্যন্ত ছাড় পেতে পারেন। সাধারণ আইফোন ১৭-এর দাম হল ৮২ হাজার ৯০০ টাকা আর প্রো ম্যাক্সের দাম ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা। সেক্ষেত্রে আইফোন ১৭ আপনি ৩৫ থেকে ৪০ হাজার টাকায় পেতে পারেন। আর প্রো ম্যাক্স এক লাখ টাকায় পেতে পারেন। সবটাই অফার আর আপনার ফোনের অবস্থার উপর নির্ভর করবে।

তবে, iPhone 12 ব্যবহারকারী ফোন এক্সচেঞ্চ করেন, তাহলে সবথেকে তিনিই বেশি লাভবান হবেন। তাই, এটাই নতুন iPhone 17 Pro বা Pro Max-এ আপগ্রেড করার অন্যতম সেরা সুযোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।