
তীব্র গরমে স্বস্তি পেতে ঠান্ডা তরমুজের কোনও জুড়ি মেলা ভার। তবে সাম্প্রতিক কিছু ঘটনার পর অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ফ্রিজে রাখা কাটা তরমুজ খাওয়া আসলে কতটা নিরাপদ? Gemini ai

বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজে কাটা তরমুজ রাখা সাধারণত নিরাপদ। তবে সে ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে মেনে চলতে হবে সঠিক সংরক্ষণের নিয়মও। Gemini ai

পুষ্টিবিদদের মতে, তরমুজে প্রচুর পরিমাণে জল ও প্রাকৃতিক চিনি থাকে। ফলে গরমের আবহাওয়ায় এটি ব্যাকটিরিয়া সংক্রমণের জন্য অত্যন্ত সংবেদনশীল। তাই কাটা তরমুজ ঘরের তাপমাত্রায় দীর্ঘক্ষণ রাখলে স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। Gemini ai

তরমুজ জীবাণুমুক্ত রাখার মূল চাবিকাঠি লুকিয়ে রয়েছে পরিচ্ছন্নতায়। ফলটি কাটার আগে পুরো অংশটি জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। একই সঙ্গে হাত এবং কাটার ছুরিটিও ভালোভাবে পরিষ্কার করা উচিত। Gemini ai

পরিষ্কার না করলে তরমুজের বাইরের ব্যাকটিরিয়া ভেতরে প্রবেশ করতে পারে। তাই বাইরে বা বাজারে দীর্ঘক্ষণ কেটে রাখা খোলা তরমুজ একেবারেই কিনবেন না। এই ধরনের তরমুজ থেকে সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। Gemini ai

বাজার থেকে তরমুজ কেনার সময় সেটি তাজা ও অক্ষত কিনা দেখে কিনুন। তরমুজ কাটার পর টুকরোগুলো একটি ঢাকনাযুক্ত বা এয়ারটাইট পাত্রে ভরে রাখুন। পাত্রটি সিল করার পর আর দেরি না করে দ্রুত ফ্রিজে ঢুকিয়ে ফেলুন। Gemini ai

বিশেষ করে তীব্র গরমের দিনে কাটা তরমুজ বাইরে ফেলে রাখবেন না। এমনকি ফ্রিজে রাখলেও তা দিনের পর দিন ফেলে রাখা ঠিক নয়। সবচেয়ে ভাল হয়, ফ্রিজ থেকে বের করে তা দ্রুত খেয়ে ফেললে। Gemini ai

অসতর্কভাবে সংরক্ষিত তরমুজ খেলে পেটের সমস্যা বা ফুড পয়জনিং হতে পারে। বিশেষ করে শিশু এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা সহজে অসুস্থ হয়ে পড়ে। তাই গরমে সুস্থ থাকতে তরমুজ কাটা ও সংরক্ষণের ক্ষেত্রে বাড়তি সচেতনতা বজায় রাখুন। Gemini ai