
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে চুনকাম। পড়ল সাদা রং। মোছা হল দেশবিরোধী ও আপত্তিকর স্লোগান!
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশেই সাদা রঙ করা হয়েছে, দাবি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-র কর্মী-সমর্থকদের।
যাদবপুরে বন্দেমাতরম অনুষ্ঠান এসে বিশ্ববিদ্যালয়ে লেখা দেশ বিরোধী স্লোগান নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা।
সেই মতোই কাজ হল। শনিবার দেখা গেল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যে স্লোগান লেখা ছিল, সেগুলি সাদা রং করে মুছে ফেলা হয়েছে।
ABVP ছাত্র সংগঠনের তরফে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরেই নকশালপন্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দেশবিরোধী স্লোগান লিখে রাখত।
সংগঠনের অভিযোগ, ক্যাম্পাসের একাধিক জায়গায় এমন লেখা থাকলেও দীর্ঘদিন ধরে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার কর্তৃপক্ষের তরফে সেই স্লোগানগুলি মুছে ফেলা হয়েছে, কিন্তু আংশিক ভাবে!
এখনও অনেক জায়গায় স্লোগান লেখা রয়েছে। সেই লেখা ও আঁকা ছবিগুলিও কি মুছে ফেলা হবে?