
না, বিবাহ বার্ষিকী একটি দিন নয়, বরং কিয়ারা আডবাণি ও সিদ্ধার্থ মালহোত্রার সেলিব্রেশনের তালিকায় রইল গোটা মাস। ৭ ফেব্রুয়ারি ২০২৩, গালা বিয়ের আসর বসেছিল সিনেপাড়ায়। কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা সাত পাকে বাঁধা পড়েছিলেন।
তবে সেই বিয়ের পর কোনও রোম্যান্টিক হানিমুনের পরিকল্পনা ছিল না। তাঁদের কথায় বিয়ের পর কোনও হানিমুন নয়। সূত্রের খবর অনুযায়ী এমনই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। কারণ, দুজনেরই হাতে তখন কাজের চাপ।
একের পর এক ছবির কাজ করে চলেছিলেন কিয়ারা আডবাণী। সিদ্ধার্থও ব্যস্ত ছিলেন তাঁর ওটিটির কাজ নিয়ে। সেই সূত্রেই কিয়ারা ও ভিকি দুজনেই বিয়ের পর ফিরেছিলেন সেটে। রাজস্থানে বসেছিল বিয়ের আসর।
শোনা যায় ক্যাটরিনাই নাকি সিদ্ধার্থকে দিয়েছিলেন এই উপদেশ। রাজস্থানের সাবেকি নানান পদ ছিল তাঁদের বিয়েতে। পাশাপাশি ছিল চাইনিজ, জাপানিজ, ইটালিয়ান, আফগানি কাবাব, মোগলাই খানাও। সব খবরই রাতারাতি চর্চায় উঠে এসেছিল।
দেখতে দেখতে কেটে গেল একটা বছর। তবে প্রেম তাঁদের মাঝে এখনও তরুণ। একে অন্যকে চোখে হারাচ্ছেন প্রতিটা মুহূর্তে।
সেলিব্রেশনে কোনও ফাঁক রাখতে রাজি ছিলেন না অভিনেতা। তাই কিরায়াকে নিয়ে সেলিব্রেশনে পারি দিয়েছিলেন তিনি। সম্প্রতি বিমান বন্দরে বিমানবন্দরে ফ্রেমবন্দি হয়েছিলেন এই জুটি।
তবে কিয়ারাকে সিদ্ধার্থ কী উপহার দিলেন প্রথম বিবাহবার্ষিকীতে জানেন, তা হল ট্রিপ, দুবাইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁতে লাঞ্চ ডেটে গিয়েছিলেন তাঁরা।
যদিও কিয়ারা স্পষ্ট করে জানিয়ে দিলেন, এটা একটা দিনের সেলিব্রেশন নয়, এটা গোটা মাসের সেলিব্রেশন। ঝড়ের গতিতে ভাইরাল সেই খবর।