
অর্নি- আধুনিক একটি নাম। এর অর্থ 'চাঁদ' এবং 'ক্ষমতাশালী'। একদিকে যেমন সৌন্দর্য প্রকাশ পাচ্ছে তেমনই নারীশক্তিও।

এলিনা- বিদেশি নামও বলা যায়। তবে এখন এমন আধুনিক নামেই মজে থাকেন অনেকে। একটু ব্যতিক্রমী হওয়ার ভাবনা। সেক্ষেত্রে কিন্তু এই নামটি ভাবতেই পারেন। এর অর্থ 'বুদ্ধিদীপ্ত' এবং 'চাঁদের মতো উজ্জ্বল'। নামটি কিন্তু যথেষ্ট ব্যতিক্রমী।

চেরিকা-এটিও ব্যতিক্রমী নাম। অর্থ জানার আগে অবশ্য এই নামটি পছন্দ নাও হতে পারে। কিন্তু অর্থ জানলে? সংস্কৃতে এর অর্থ চাঁদ। একদিকে যেমন শান্তি এবং নির্মলতা বোঝায় এই শব্দ।

কিয়ানা- এটি কিছুটা হলেও পরিচিত নাম। যার অর্থ বলা যায়, 'দেবী' বা আরও ভালো করে বলে, 'চাঁদের দেবী'। কন্যা সন্তানের জন্য এই নামটি কিন্তু দুর্দান্ত হতে পারে।

মেহনাজ-এটি যদিও পার্সি শব্দ। তবে ভারতেও এই নামের প্রতি আগ্রহ বেড়েছে। যার অর্থ 'চাঁদের গৌরব, মহিমা বা চাঁদের গর্ব'ও বলা যায়। যে হয়তো আপনাদের জীবনেও আলো নিয়ে এসেছে!

মাহবিশ-এটিও আধুনিক নাম। সঙ্গে ঐতিহ্যের ছোঁয়াও রয়েছে। যদিও খুব একটা পরিচিত নয়। এর অর্থ 'চাঁদের আলো'। অর্থ জানার পর নামটা পছন্দ হচ্ছে?

ঋত্বিকা-এটি অনেকটাই পরিচিত নাম। এর অর্থ 'চাঁদের সৌন্দর্য'। ভারতীয় সংস্কৃতির সঙ্গেও জুরে রয়েছে এই নাম।

সেলিনা-স্টাইলিস নাম। সেলেনার সঙ্গেও সামঞ্জস্য রয়েছে। এর অর্থ 'চাঁদ' এবং 'ঔজ্জ্বল্য' যাতে সৌন্দর্যের পাশাপাশি স্নিগ্ধতাও বোঝানো হয়।

জোহেল-ব্যতিক্রমী বললেও কম। এই নাম কার্যত শোনাই যায় না। তবে এর অর্থ কিন্তু এই নাম রাখতে আকর্ষণ করতে পারে। এর একটি অর্থ যেমন 'চাঁদ' তেমনই 'আকাশ থেকে নেমে আসা শিশু'ও বলা যায়।

নায়রা-আধুনিক নাম। অনেকের অতি পছন্দের নামও। যার অর্থ চাঁদের মতো উজ্জ্বল। যে কন্যা সন্তান আপনার জীবনে আলো এনেছে, তার জন্য এই নামটি কিন্তু দুর্দান্ত বলাই যায়। সব ছবি: CANVA