
রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে, ফ্রেন্ডশিপ ডে-র মতো আজকাল মাদার্স ডে, ফাদার্স ডে-ও পালিত হয়। মে মাসের দ্বিতীয় রবিবার মাদার্স ডে পালিত হয়

মায়েরা সারাজীবন সন্তান, সংসারের জন্য জীবনপাত করেন। সন্তানের যত্ন, ঘর পরিষ্কার করে সংসার ঠিক রাখতে তাঁরা এতটাই ব্যস্ত থাকেন যে নিজের জীবনের কথা ভুলে যান

মায়েদের অপূরণীয় অবদানের কথা স্মরণ করেই পালিত হয় মাদার্স ডে। এদিন অনেকেই মা-কে নানা উপহার দেন। তবে মায়ের স্বাস্থ্য ভাল রাখতে এই খাবারগুলি তাঁর ডায়েটে অন্তর্ভুক্ত করুন

গ্লুটেন-মুক্ত ও প্রোটিন-সমৃদ্ধ একটি সুপারফুড হল কিনোয়া। এটি ডায়াবেটিস, হাই প্রেসার ও হৃদরোগের ঝুঁকি কমায়। তাই এটি অবশ্যই মায়ের ডায়েটে অন্তর্ভুক্ত করুন

জরায়ুর সমস্যা কাটাতে ও বন্ধ্যাত্ব প্রতিরোধে খুব কার্যকরী কাজু, আমন্ড, পেস্তা। মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ এই সমস্ত ড্রাই ফ্রুটস প্রতিদিনের ডায়েটে রাখুন

বয়সের সঙ্গে শরীরে ক্যালসিয়াম কমতে থাকে। তাই হাড় শক্ত রাখতে দুধ বা পনির, ছানা, মাখনের মতো দুগ্ধজাতীয় দ্রব্য মায়ের ডায়েটে অন্তর্ভুক্ত করুন

বয়সের সঙ্গে শরীর দুর্বল হতে শুরু করে, বিভিন্ন রোগও আক্রমণ করে। তাই রোজের ডায়েটে ভিটামিন-সি জাতীয় ফল রাখুন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

অনেকেরই ডায়াবেটিসের প্রবণতা থাকে। তাই মায়েদের প্রতিদিনের ডায়েটে করলা, উচ্ছের মতো সবজি রাখুন। এগুলি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে