
সেলিয়া মারিয়া কুকিটিনি, লিওনেল মেসির (Lionel Messi) মা। বিশ্বকাপের মঞ্চে মেসি রূপকথা রচনা করার পরই গ্যালারি থেকে উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁর মা, স্ত্রী সন্তানরা। কাতারে বিশ্বকাপের অধরা মাধুরী লাভের পর পরিবারের সঙ্গে সেলিব্রেশনে মেতে ওঠেন মেসি। (ছবি-টুইটার)

লুসেলে এ বারের বিশ্বকাপের ফাইনালের টাইব্রেকার শেষ হতেই মাঠের মধ্যে ছুট্টে ঢুকে পড়ে লিও মেসির সন্তানরা। মেসির বড় ছেলে থিয়াগো বিশ্বকাপ ফাইনালের আগে চিঠি লিখেছিল। এ বার যেন বাবা বিশ্বকাপটা জেতে আর্জেন্টিনার সব মানুষ, তাঁর সব সমর্থকরা। এই আবদারই ছিল মেসির ছেলের খোলা চিঠিতে। (ছবি-টুইটার)

৫ বছর বয়স থেকে মেসিকে চিনতেন যে আন্তোনেলা, তাঁর সঙ্গেই পরবর্তীতে বিয়ে করেন লিও। মেসির ভালো, খারাপ, সহজ, কঠিন সব মুহূর্তে মেসির পাশে থেকেছেন আন্তোনেলা। মেসির বিশ্বজয়ের মুহূর্তে সামিল হন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও। (ছবি-টুইটার)

আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতেই বাঁধনভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। লা পুলগার বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন মেসির নিকটজনেরা। (ছবি-টুইটার)

'ইটস সেলফি টাইম'- মেসির মুখে অমলিন হাসি। পাশে ছায়াসঙ্গী আন্তোনেলা রোকুজ্জো। এবং তিন সন্তান, থিয়াগো, মাতেও এবং সিরো। (ছবি-টুইটার)

বাবার বিশ্বকাপ জয়ের আনন্দে পাগলপারা মেসির তিন সন্তান। লিওর স্ত্রী আন্তোনেলার চোখে-মুখেও ছিল অসম্ভব তৃপ্তির ছায়া। (ছবি-টুইটার)

বিশ্বকাপ জয়ের মুহূর্ত যে সব সময় স্পেশাল হয়, তা বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লিওনেল মেসির পরিবারের সঙ্গে সেলিব্রেশনের মুহূর্ত। (ছবি-টুইটার)