Foods during stomach upset: পেটের সমস্যায় ভুগছে শিশু? সুস্থ রাখতে চটজলদি বানিয়ে দিন এই পুষ্টিকর স্যুপ

Healthy soup recipes for kids: শিশুদের পুষ্টিকর স্যুপ এখন পেটের সমস্যার মোক্ষম দাওয়াই হতে পারে, বিশেষ করে যখন চারদিকে ডায়েরিয়া বা বমির প্রকোপ বাড়ছে। বাইরের খাবারের বায়না ভোলাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাড়িতেই বানিয়ে ফেলুন মুগ ডাল, রাগি বা চিকেনের এই সুস্বাদু পদগুলি।

May 31, 2026 | 4:02 PM

1 / 8
ঋতু পরিবর্তনের সময় ঘরে ঘরে ছোটরা পেটের নানা সমস্যায় ভুগছে। ডায়েরিয়া, বমি বা রক্ত আমাশয়ের মতো রোগের প্রকোপ এখন অনেকটাই বেড়ে গিয়েছে। এই সময়ে তাদের সুস্থ রাখতে ওষুধের পাশাপাশি সঠিক খাবার দেওয়া অত্যন্ত জরুরি। Meta Ai

2 / 8
দূষিত জল এবং অস্বাস্থ্যকর রাস্তার খাবার থেকেই মূলত এই ধরনের ভাইরাসের সংক্রমণ ছড়ায়। তাই জ্বর বা পেটের গন্ডগোল হলে বাইরের খাবার কখনওই দেবেন না। বরং বাড়িতে তৈরি স্বাস্থ্যকর ও মুখরোচক খাবার শিশুদের খাওয়াতে হবে। Meta Ai

3 / 8
অসুস্থতার সময়ে শিশুদের মুখে রুচি থাকে না, তাই তারা সব্জি খেতে একেবারেই চায় না। এমন পরিস্থিতিতে তাদের স্বাদ ফেরাতে বিভিন্ন রকমের সব্জি দিয়ে স্যুপ বানিয়ে দিতে পারেন। এতে তাদের পেটও ভরবে এবং শরীরে পর্যাপ্ত পুষ্টিও পৌঁছবে। Meta Ai

4 / 8
সোনা মুগ ডালের সঙ্গে গাজর ও পেঁপে কুচি দিয়ে প্রেশার কুকারে খুব সহজেই স্যুপ বানিয়ে নেওয়া যায়। নামানোর আগে এক চামচ ঘি ও সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলে এর স্বাদ আরও বাড়ে। এই মুগ ডালের স্যুপ হজম করা সহজ এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। Meta Ai

5 / 8
শিশুদের পেটের সমস্যা দূর করতে দারুণ উপকারী একটি ঘরোয়া খাবার হল রাগির স্যুপ। প্রথমে এক কাপ জলে রাগির আটা দলা না পাকিয়ে খুব সাবধানে গুলে নিতে হবে। এর পর প্যানে ঘি গরম করে পেঁয়াজ, আদা ও রসুন কুচি হালকা করে ভেজে নিতে হবে।  Meta Ai

6 / 8
মশলা ভাজা হয়ে গেলে মাশরুম, গাজর, বিনস এবং কড়াইশুঁটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। সব্জিগুলি সেদ্ধ হয়ে এলে আগে থেকে তৈরি করা রাগির মিশ্রণটি ঢেলে দিন। স্যুপ ঘন হয়ে এলে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। Meta Ai

7 / 8
আমিষের মধ্যে চিকেন এবং সব্জি দিয়ে তৈরি স্যুপ শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। চিকেন সেদ্ধ করে টুকরো করে নিন এবং ফুটন্ত জলে গাজর, পেঁয়াজ ও পার্সলে দিয়ে ফোটান। এর পর পালং শাক, ব্রকোলি এবং ফেটানো ডিম মিশিয়ে দিলেই তৈরি সুস্বাদু স্যুপ। Meta Ai

8 / 8
এই ধরনের স্যুপগুলি অসুস্থতার সময়ে শরীরে জলের ঘাটতি পূরণ করতে দারুণ সাহায্য করে। বাইরের অস্বাস্থ্যকর স্ন্যাকসের বদলে সন্ধ্যায় এই স্যুপগুলি দিলে শিশুদের পেট ঠান্ডা থাকে। কোনও রকম পেটের গোলমাল ছাড়াই খুব সহজে এই সুস্বাদু পদগুলি হজম হয়ে যায়। Meta Ai

Follow Us