Pizza: পিৎজা গোল হয়, তাহলে চৌকো বাক্সে কেন দেওয়া হয়, জানেন?

Pizza Box: পিৎজা খেতে অনেকেই ভালোবাসেন। ইটালিয়ান এই পদ এখন সকলের চেনা। তবে পিৎজা খেতে গিয়ে কখনও এটা ভেবেছেন যে পিৎজার আকৃতি তো গোল, তাহলে তা কেন চৌকো বাক্সে তা পরিবেশন করা হয়? তাছাড়া গোল পিৎজা কেন ত্রিভূজ আকৃতিতে কাটা হয়? 

|

Aug 29, 2026 | 4:11 PM

1 / 12
পিৎজা খেতে অনেকেই ভালোবাসেন। ইটালিয়ান এই পদ এখন সকলের চেনা। তবে পিৎজা খেতে গিয়ে কখনও এটা ভেবেছেন যে পিৎজার আকৃতি তো গোল, তাহলে তা কেন চৌকো বাক্সে তা পরিবেশন করা হয়? তাছাড়া গোল পিৎজা কেন ত্রিভূজ আকৃতিতে কাটা হয়?   

পিৎজা খেতে অনেকেই ভালোবাসেন। ইটালিয়ান এই পদ এখন সকলের চেনা। তবে পিৎজা খেতে গিয়ে কখনও এটা ভেবেছেন যে পিৎজার আকৃতি তো গোল, তাহলে তা কেন চৌকো বাক্সে তা পরিবেশন করা হয়? তাছাড়া গোল পিৎজা কেন ত্রিভূজ আকৃতিতে কাটা হয়?   

2 / 12

অদ্ভুত লাগলেও, এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ। এর অন্যতম কারণ হল, পিৎজার জন্য চৌকো বাক্স তৈরি করা, রাখা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া অনেক সহজ।

3 / 12

সাধারণ পিৎজা বাক্স তৈরি হয় শক্ত কার্ডবোর্ড দিয়ে। প্রথমে একটি বড় সমতল কার্ডবোর্ড কেটে নেওয়া হয়। তারপর নির্দিষ্ট জায়গা থেকে সেটি ভাঁজ করলেই তৈরি হয়ে যায় বাক্স। অর্থাৎ আলাদা করে অনেকগুলি অংশ জুড়ে বাক্স তৈরি করতে হয় না। একটি কার্ডবোর্ডের টুকরো ভাঁজ করেই পুরো বাক্স তৈরি করা যায়।

4 / 12

প্রতিদিন যেহেতু প্রচুর পরিমাণে পিৎজা ডেলিভারি হয়, তাই কম সময়ে এবং কম খরচে বাক্স তৈরি করতে পারা খুব গুরুত্বপূর্ণ। এই দিক থেকে চৌকো বাক্স অনেক বেশি সুবিধাজনক।

5 / 12

চৌকো বাক্সের আরও একটি বড় সুবিধা হল, এগুলি সহজেই একটির উপর আরেকটি রাখা যায়। রেস্তোরাঁয় অনেকগুলি খালি বাক্স একসঙ্গে রাখলেও বেশি জায়গা লাগে না।

6 / 12

আবার পিৎজা তৈরি হয়ে যাওয়ার পরও বাক্সগুলি একটির উপর আরেকটি সাজিয়ে রাখা যায়। কিন্তু গোল বাক্স হলে মাঝখানে এবং চারপাশে ফাঁকা জায়গা তৈরি হত। ফলে একই জায়গায় তুলনামূলকভাবে কম বাক্স রাখা যেত।

7 / 12

পিৎজা ডেলিভারির সময় বাইক বা গাড়িতে করে যাওয়ার সময় যাতে পিৎজা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হয়। চৌকো বাক্স একটির উপর আরেকটি রাখলে সহজে নড়ে যায় না। শক্ত কার্ডবোর্ডের কারণে পিৎজাও কিছুটা সুরক্ষিত থাকে।

8 / 12

চৌকো বাক্সের চার কোণে পিৎজা থাকে না। তাই মনে হতে পারে, এই জায়গাগুলি নষ্ট হয়। কিন্তু আসলে বাক্সটি পিৎজার থেকে একটু বড় হওয়াই দরকার। কারণ বাক্সের ঢাকনা বা চারপাশ যাতে সরাসরি পিৎজার উপর চাপ না দেয়, তার জন্য কিছুটা অতিরিক্ত জায়গা প্রয়োজন।

9 / 12

পিৎজা যাতে বাক্সের ভিতরে বেশি নড়াচড়া না করে, তার জন্য বিভিন্ন ধরনের বাক্সের নকশা নিয়েও পরীক্ষা হয়েছে। গোল বা অন্য ধরনের বাক্স তৈরির ভাবনাও করা হয়েছে। তবে সাধারণ চৌকো বাক্সই সবচেয়ে বেশি জনপ্রিয়।

10 / 12

পিৎজা ওভেন থেকে বের করার পর খুব গরম থাকে। তখন পিৎজা থেকে বাষ্প বের হয়। এই বাষ্প যদি বাক্সের ভিতরে আটকে যায়, তাহলে পিৎজার ক্রাস্ট নরম ও স্যাঁতসেঁতে হয়ে যেতে পারে। তাই অনেক পিৎজা বাক্সে ছোট ছোট ছিদ্র রাখা হয়, যাতে অতিরিক্ত বাষ্প বেরিয়ে যেতে পারে।

11 / 12

অর্থাৎ, পিৎজা বাক্সের কাজ শুধু পিৎজাকে ঢেকে রাখা নয়। পিৎজাকে গরম এবং যতটা সম্ভব ভালো অবস্থায় গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াও এর অন্যতম কাজ।

12 / 12

আর পিৎজার টুকরো ত্রিভুজ কেন? সেটাও আসলে গোল পিৎজাকে সহজে ভাগ করে খাওয়ার সবচেয়ে সুবিধাজনক উপায়। 

Loading...
Unable to load recommendations.
Follow Us