
নেদারল্যান্ডসে দাঁড়িয়ে বিশ্বজুড়ে চলা কারণে মহামারী, যুদ্ধ ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্কবার্তা দিলেন। দ্রুত সমাধান না হলে বিশ্ব একটি 'বিপর্যয়ের দশকে' প্রবেশ করতে পারে। (Credit - Getty Images)

বিশ্বের এই কঠিন সময়ে ভারত ও নেদারল্যান্ডস একসঙ্গে ব্যবসা-বাণিজ্য সচল রাখার কাজ করছে। পরিবেশবান্ধব গ্রিন হাইড্রোজেন ও সেমিকন্ডাক্টরের মতো নতুন প্রযুক্তিতে দুই দেশের মেলবন্ধন খুবই জরুরি। (Credit - PTI)

বিশ্বমঞ্চে ভারতের সম্মান দিন দিন বাড়ছে। মোদী জানান, জি ২০ সামিট আয়োজন ও দেশের বিশাল ডিজিট্যাল ও ব্যাঙ্কিং ব্যবস্থা প্রমাণ করে যে আজকের ভারত কত দ্রুত বদলাচ্ছে। (Credit - PTI)

ভারতের যুবসমাজ দেশকে AI বা টেকনোলজির দিক থেকে সবার উপরে নিয়ে যেতে চায়। প্রধানমন্ত্রী গর্ব করে বলেন, নতুন ব্যবসা বা স্টার্টআপ তৈরীর দিক থেকে ভারত এখন পৃথিবীর মধ্যে ৩ নম্বরে। (Credit - AI)

২০১৪ সালে জয়ের পর বিজেপি সরকারের ১২ বছর পূর্ণ হওয়া নিয়েও মোদী কথা বলেন। তিনি জানান, দেশের কোটি কোটি মানুষের ভরসাই তাঁকে ক্লান্ত না হয়ে কাজ করার শক্তি দেয়। (Credit - AI)

বিদেশে থেকেও ভারতীয় সংস্কৃতি ধরে রাখার জন্য প্রবাসীদের প্রশংসা করেন মোদী। তিনি বলেন, পাসপোর্ট বা ঠিকানা বদলালেও দেশের মানুষের ভেতরের টান ও ভালবাসা কমে যায় না। (Credit - AI)

এই সফরে ডাচ প্রধামন্ত্রী ডিক স্কফ ও রাজপরিবারের সাথে দেখা করবেন মোদী। ব্যবসা, ডিফেন্স, গ্রিন হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর ও জল ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তাঁদের মধ্যে বড় আলোচনা হতে চলেছে। (Credit - PTI)

নেদারল্যান্ডসের পর মোদী সুইডেন ও নরওয়ে যাবেন। সেখানে ইউরোপের বড় বড় শিল্পপতিদের সাথে দেখা করার পাশাপাশি, অসলো শহরে হতে চলা বিশেষ 'ভারত-নর্ডিক সামিটে' অংশ নেবেন মোদী। (Credit - AI)