
চকচকে বেগুন দেখলেই কি ব্যাগ ভরে কিনে আনেন? তবে এই নিখুঁত আর সুন্দর সবজির আড়ালেই লুকিয়ে রয়েছে মারাত্মক বিষ। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক দিয়ে এগুলোকে এমন লোভনীয় করে তোলা হয়। Getty Images
বাজারে গিয়ে একটু খুঁত থাকা বা পোকায় খাওয়া সবজি আমরা সাধারণত এড়িয়ে চলি। অথচ কৃষি বিশেষজ্ঞদের মতে এই ধরনের সবজিতেই রাসায়নিকের প্রয়োগ সবচেয়ে কম হয়। তাই খুব বেশি নিখুঁত সবজি দেখার বদলে স্বাভাবিক চেহারার সবজি কেনা বুদ্ধিমানের কাজ। Getty Images
অনেক সময় দেখা যায় পটল বা কাঁচা লঙ্কার রং অস্বাভাবিক রকমের সবুজ। এই ধরনের সবজিতে ম্যালাকাইট গ্রিন নামের এক মারাত্মক রাসায়নিক মেশানো হয় যা শরীরে ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তাই অতিরিক্ত উজ্জ্বল বা গাঢ় রঙের সবজি কেনা থেকে বিরত থাকাই ভালো। Getty Images
সবজিতে কীটনাশকের উপস্থিতি বোঝার আরও একটি সহজ উপায় হল গন্ধ। যদি কোনও সবজি থেকে স্বাভাবিক গন্ধের বদলে ওষুধের মতো উটকো গন্ধ বেরোয়, তবে তা এড়িয়ে চলুন। কারণ অতিরিক্ত স্প্রে করার ফলেই সবজির গায়ে এমন গন্ধ থেকে যায়। Getty Images
অসময়ের ফুলকপি, বেগুন দেখলে লোভ হয়? কিন্তু এই অসময়ের ফসল ফলাতে কৃষকরা বাধ্য হয়ে প্রচুর রাসায়নিক ব্যবহার করেন। তাই সুস্থ থাকতে সব সময় মরসুমি সবজি খাওয়ার অভ্যাস তৈরি করা জরুরি। Getty Images
শুধু জলে ধুলে বিষ যায় না। এক গামলা জলে ১ চা চামচ বেকিং সোডা দিয়ে সবজি ১৫ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর পরিষ্কার জলে ধুয়ে নিন। Getty Images
হাতের কাছে বেকিং সোডা না থাকলে? হালকা গরম জলে ভিনিগার বা নুন মিশিয়ে ধুলেও কীটনাশকের প্রভাব অনেকটা কমে যায়। Getty Images
খোসা ছাড়িয়ে খাবেন বলেও আগে ধোয়া মাস্ট। মনে রাখবেন, দেখতে খারাপ হলেও প্রাকৃতিক সবজিই শরীরের জন্য সবচেয়ে নিরাপদ। তাই বাইরের চাকচিক্যে না ভুলে সঠিক সবজি চেনার কৌশল আজই জেনে নিন। Getty Images