
মাসে মাসে মোবাইল রিচার্জের খরচ বেড়েছে অনেক। এখন ৫০০-৬০০ টাকার নিচে মোবাইল রিচার্জই হয় না।

এদিকে, এত টাকা খরচ করা, কিন্তু সেই তুলনায় ইন্টারনেট বা ফোন কল তেমন করা হয় না। অনেকেরই দাবি, মোবাইল রিচার্জ সস্তা করা হোক। এবার গ্রাহকদের সেই দাবিই পূরণ করল রিলায়েন্স জিয়ো।

মুকেশ অম্বানীর টেলিকম সংস্থা, জিয়ো গ্রাহকদের জন্য এনেছে বিশেষ একটি প্রি-পেইড প্ল্যান। যারা দিনের বেশি সময় ওয়াই-ফাই ব্যবহার করেন, তাদের জন্য সাশ্রয়ী রিচার্জ এটি।

এছাড়াও যারা সিম কার্ড শুধুমাত্র ফোন করার জন্যই রেখেছেন, তাদের জন্য সস্তার প্ল্যান এনেছে রিলায়েন্স জিয়ো।

রিলায়েন্স জিয়ো এনেছে ১৮৯ টাকার প্ল্য়ান। এতে আনলিমিটেড কলের যেমন সুবিধা পাওয়া যাবে, তার পাশাপাশি ৩০০ এসএমএস ও ২ জিবি ডেটা পাওয়া যাবে।

২ জিবি খরচ হয়ে যাওয়ার পরে ইন্টারনেটের স্পিড কমে যাবে। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২৮ দিন।

যারা ৫জি ইন্টারনেট ব্যবহার করেন না এবং কম বাজেটে রিচার্জ প্যাক খোঁজেন, তাদের জন্য এই প্ল্যান সেরা।

যারা শুধুমাত্র সিম অ্যাক্টিভ রাখতে চান, তাদের জন্য জিয়োর সবথেকে সস্তার প্ল্যান এটি। বাকি টেলিকম সংস্থাগুলির রিচার্জ তুলনামূলকভাবে অনেকটাই বেশি।