
বর্ষার মরশুমে জিভে জল আনা আলু-পেঁয়াজ-পনিরের পরোটা বানাতে প্রথমে একটি পাত্রে পরিমাণ মত আটা বা ময়দা নিন। তাতে সামান্য নুন এবং এক চামচ তেল বা ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিন। এবার অল্প অল্প করে হালকা গরম জল মিশিয়ে একটি নরম মণ্ড বা ডো মেখে ঢাকা দিয়ে রাখুন। Gemini Ai

পরোটার ভেতরের পুর তৈরি করার জন্য অন্য একটি পাত্রে প্রথমে সেদ্ধ করে রাখা আলু ভালো করে চটকে নিন। এবার সেই আলু সেদ্ধর মধ্যে পরিমাণমতো গ্রেট করা বা ছোট ছোট টুকরো করে রাখা পনির যোগ করুন। এই দুই প্রধান উপাদানের যুগলবন্দি পরোটার স্বাদকে অনেকখানি বাড়িয়ে দেবে। Gemini Ai

আলু ও পনিরের এই মিশ্রণে এবার যোগ করুন কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা এবং এক মুঠো টাটকা ধনেপাতা কুচি। পেঁয়াজের কুচি পরোটার কামড়ে একটা দারুণ ক্রাঞ্চি ভাব আনবে। আর কাঁচা লঙ্কা ও ধনেপাতা এর স্বাদ এবং গন্ধ দুটোই দ্বিগুণ করে তুলবে। Gemini Ai

সবজিগুলোর পর এবার পুরের মধ্যে দিন সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা এবং স্বাদমতো নুন। চাইলে সামান্য লঙ্কা গুঁড়ো দিতে পারেন তবে কাঁচা লঙ্কা দেওয়াই ভালো। এবার হাত দিয়ে সমস্ত মশলা ও সবজি ভালো করে মেখে একটি চটপটা পুর তৈরি করে নিন। Gemini Ai

আগে থেকে মেখে রাখা আটার মণ্ড থেকে এবার মাঝারি আকারের কয়েকটি লেচি কেটে নিন। একেকটি লেচি হাতের তালুর সাহায্যে গোল করে নিয়ে বুড়ো আঙুলের চাপে মাঝখানটা একটু গর্ত বা বাটির মতো আকার দিন। এবার তৈরি করে রাখা আলু-পেঁয়াজ-পনিরের পুর পরিমাণমতো ওই বাটির মধ্যে রাখুন। Gemini Ai

পুর দেওয়ার পর চারপাশ থেকে আটার মুখটা আলতো করে টেনে এনে মাঝখানে ভালো করে বন্ধ করে দিন। মুখটা ঠিকঠাক বন্ধ না হলে বেলার সময় বা ভাজার সময় পুর বাইরে বেরিয়ে আসতে পারে। পুর ভরা লেচিটিতে সামান্য শুকনো আটা মাখিয়ে বেলন দিয়ে একদম হালকা হাতে গোল করে বেলে নিন। Gemini Ai

গ্যাস অন করে তাওয়া বা চাটু ভালো করে গরম করে নিয়ে প্রথমে শুকনো তাওয়ায় পরোটাটি দিয়ে এপিঠ-ওপিঠ হালকা করে সেঁকে নিন। পরোটার গায়ে হালকা বাদামি ছোপ ধরলে ওপর থেকে চামচ দিয়ে ঘি বা মাখন ছড়িয়ে দিন। এবার উল্টেপাল্টে দুই পিঠ লালচে ও মুচমুচে করে ভেজে নিলেই তৈরি পরোটা। Gemini Ai

তাওয়া থেকে নামিয়ে গরম গরম পরোটার ওপর আরও একটু মাখন গলিয়ে ছড়িয়ে দিন। এবার নীনা গুপ্তার স্টাইলেই এই থালি সাজিয়ে নিন এক বাটি ফ্রেশ টক দই, পুদিনার চাটনি আর ঝাল আচারের সঙ্গে। বৃষ্টির দিনে এতে কামড় বসালেই মন ও আত্মা দুই তৃপ্ত হয়ে যাবে। Gemini Ai