
ভীষণ গরমে মনকে শান্ত করতে ঠান্ডা ঠান্ডা ডেজার্টের কোনও বিকল্প হয় না। এই মরসুমে পাকা আমের স্বাদকে এক্কেবারে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে ম্যাঙ্গো টার্ট। এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই সুস্বাদু। এই গরমে অতিথি আপ্যায়নে বা নিজের জিভের স্বাদ বদলাতে এই রেসিপিটি একবার ট্রাই করতেই পারেন। Gemini Ai

টার্টের বেস বা তলার অংশটি তৈরি করার জন্য প্রথমে এক কাপ বিস্কুটের গুঁড়ো নিন। এর সঙ্গে চার টেবিল চামচ গলানো মাখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখন ও বিস্কুটের গুঁড়ো মিশে যখন বালির মতো ঝুরঝুরে টেক্সচার আসবে, তখন বুঝবেন মিশ্রণটি তৈরি। Gemini ai

এবার এই মিশ্রণটি একটি টার্ট মোল্ড বা টিনের পাত্রে ঢেলে চামচ দিয়ে চেপে চেপে সমানভাবে বসিয়ে দিন। বেসটি যাতে ভেঙে না যায় এবং শক্ত হয়ে সেট হয়, তার জন্য পাত্রটিকে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে হবে। ততক্ষণে টার্টের ভেতরের ক্রিমি ফিলিং বা পুরটি তৈরি করে নেওয়ার পালা। Gemini Ai

একটি বড় পাত্রে এক কাপ হুইপড ক্রিম, আধ কাপ ক্রিম চিজ এবং আধ কাপ পাকা আমের পিউরি বা ক্বাথ একসঙ্গে নিন। এর সঙ্গে সামান্য ভ্যানিলা এসেন্স যোগ করে একটি হ্যান্ড ব্লেন্ডার বা উইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে পুরো মিশ্রণটি মসৃণ ও ক্রিমের মতো ঘন হয়ে ওঠে। Gemini Ai

ক্রিমটি ফেটানোর সময়েই এর সঙ্গে স্বাদমতো মধু কিংবা গুঁড়ো চিনি অল্প অল্প করে মেশাতে থাকুন। মিষ্টির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে যাতে আমের নিজস্ব চনমনে ও রিফ্রেশিং স্বাদটা ঢাকা পড়ে না যায়। মিষ্টি ও টকের ভারসাম্য ঠিক থাকলে টার্টের স্বাদ বাড়বে। Gemini Ai

এবার ফ্রিজ থেকে সেট হতে দেওয়া টার্টের বেসটি বের করে নিন। আগে থেকে তৈরি করে রাখা মসৃণ ও ক্রিমি আমের মিশ্রণটি সেই বেসের ওপর সমানভাবে ঢেলে দিতে হবে। একটি স্প্যাচুলা বা চামচের সাহায্যে ওপরের অংশটি সমান এবং মসৃণ করে নিন। Gemini Ai

টার্টটিকে আরও আকর্ষণীয় করে তুলতে একটি পাকা আম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিন। এবার সেই টুকরোগুলোকে টার্টের ওপর ইচ্ছেমতো সুন্দর করে সাজিয়ে দিন, যা ডেজার্টটিকে এক্কেবারে হোটেলের মতো লুক দেবে। এটি টার্টের টেক্সচারেও একটা দারুণ জুসি ভাব নিয়ে আসে। Gemini Ai

সাজানো হয়ে গেলে টার্টটিকে ফ্রিজে রেখে অন্তত দু’ঘণ্টা খুব ভালো করে ঠান্ডা হতে দিন। ফ্রিজ থেকে বের করে ওপর থেকে কয়েকটি তাজা পুদিনা পাতা ছড়িয়ে দিলেই তৈরি আপনার ম্যাঙ্গো টার্ট। ঠান্ডা ঠান্ডা কেটে পরিবেশন করুন এই দারুণ মরসুমি ডেজার্ট। Gemini Ai