Invisible Induction Cooktops: চোখে দেখতেই পাবেন না, অথচ হবে রান্না! কীভাবে কাজ করে ‘ইনভিজিবল ইন্ডাকশন’?

Modern Kitchen Design: অদৃশ্য ইন্ডাকশন বা ইনভিজিবল ইন্ডাকশন কুকটপ হল আধুনিক রান্নাঘরের এমন এক ম্যাজিকাল প্রযুক্তি, যা স্ল্যাবের নীচে লুকিয়ে থেকে নিমেষে রান্না সারতে পারে। কীভাবে কাজ করে এই প্রযুক্তি?

Jun 19, 2026 | 9:35 AM

1 / 8
দেখতে পুরো কল্পবিজ্ঞান সিনেমার মতো হলেও এটাই কিন্তু এখন মডুলার কিচেনের সবচেয়ে লেটেস্ট ট্রেন্ড। কাউন্টারটপের উপর হাত দিলে কোনও তাপই বুঝবেন না, অথচ রান্নার পাত্র বসিয়ে দিলেই ম্যাজিকের মতো রান্না শুরু হয়ে যাবে। চমৎকার এই প্রযুক্তির নামই হল ‘ইনভিজিবল ইন্ডাকশন’ বা অদৃশ্য উনুন। Gemini Ai

2 / 8
এই সিস্টেমে রান্নার আসল হিটিং কয়েলটি রান্নাঘরের স্ল্যাব বা পাথরের কাউন্টারটপের ঠিক নীচে লুকোনো থাকে। ফলে বাইরে থেকে কোনও বার্নার, কাচের প্যানেল কিংবা বোতাম, কিছুই চোখে পড়বে না। সবচেয়ে ভালো সুবিধা হল, রান্না শেষ হয়ে গেলে পুরো স্ল্যাবটা সাধারণ টেবিল বা কাজের জায়গা হিসেবেও ব্যবহার করা যায়। Gemini Ai

3 / 8
আমাদের চেনা সাধারণ ইন্ডাকশন কুকটপে কালো কাচের প্যানেল স্পষ্ট দেখা গেলেও এটাতে কিন্তু তেমন কিচ্ছু থাকে না। এটি মূলত পাথর বা বিশেষ সেরামিক কাউন্টারটপের নীচে এমনভাবে সেট করা থাকে যে, বাইরে থেকে দেখলে এটিকে একটি মসৃণ, ফাঁকা সাধারণ স্ল্যাব ছাড়া আর কিছুই মনে হবে না। Gemini Ai

4 / 8
এই অদৃশ্য উনুন মূলত একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রান্নার পাত্রটিকে সরাসরি গরম করে তোলে। কয়েলটি স্ল্যাবের নীচে থাকায় উপর থেকে হাত দিলেও ছ্যাঁকা লাগার বা হাত পুড়ে যাওয়ার কোনও ভয়ই থাকে না। আজকাল সোশাল মিডিয়ার রিল বা ভিডিয়োয় এই টেকনোলজি দারুণ ভাইরাল হয়েছে। Gemini Ai

5 / 8
এখানে রান্না করার জন্য কাউন্টারটপের নির্দিষ্ট জায়গায় একটা সিলিকনের তৈরি কালো মোটা প্যাড রাখা হয়। এই প্যাডটি মূলত স্ল্যাবের পাথরকে স্ক্র্যাচ বা দাগের হাত থেকে বাঁচায়। সেই সঙ্গে এটি রান্নার পাত্রটিকে কয়েলের ঠিক উপরে সঠিক জায়গায় বসাতেও সাহায্য করে। Gemini Ai

6 / 8
সিলিকন প্যাডের উপর লোহা বা স্টিলের পাত্র রাখলেই অদৃশ্য চৌম্বক ক্ষেত্রটি কাজ করা শুরু করে। এটি সরাসরি পাত্রের মেটাল অণুর সংস্পর্শে এসে দ্রুত কম্পন তৈরি করে পাত্রটিকে গরম করে তোলে। ফলে চারপাশের বাতাস বা স্ল্যাবের পাথর একটুও গরম না হয়ে শুধু পাত্রটিই উত্তপ্ত হয়। Gemini Ai

7 / 8
সারা বিশ্ব জুড়েই এখন মিনিমালিস্টিক বা ছিমছাম আধুনিক রান্নাঘরের অন্দরসজ্জার চল ভীষণ বাড়ছে। হিজিবিজি যন্ত্রপাতি কম থাকলে রান্নাঘরকে দেখতে অনেক বেশি বড়, পরিচ্ছন্ন আর খোলামেলা লাগে। আর যেহেতু পুরো সারফেসটা সমতল থাকে, তাই রান্নার পর এটি পরিষ্কার করাও বেশ সহজ। Gemini Ai

8 / 8
তবে এই প্রযুক্তির জন্য বিশেষ ধরনের দামি কাউন্টারটপ দরকার হয়, সাধারণ সব পাথরে এটি কাজ করবে না। রেগুলার ইন্ডাকশনের তুলনায় এর খরচ এখনও বেশ কিছুটা বেশি আর সব জায়গায় এটি সহজে পাওয়াও যায় না। দাম শুরু ৭৫০০০ টাকা থেকে। তবে যেভাবে এর ক্রেজ বাড়ছে, তাতে খুব শীঘ্রই এটি সাধারণ মানুষের হেঁশেলেও জায়গা করে নেবে। Gemini Ai

Follow Us