
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম কফিতে চুমুক না দিলে অনেকেরই দিন শুরু হয় না। কিন্তু অনেক সময়ই সাধের কফি বড্ড বেশি তেতো হয়ে যায়, যা পুরো মুডটাই নষ্ট করে দেয়। দামি কফি বিনস বা নতুন মেশিন না কিনেও রান্নাঘরের একটি সাধারণ জিনিস দিয়েই এই সমস্যার সমাধান সম্ভব। Gemini AI

কফির এই তেতো ভাব দূর করার গোপন উপাদানটি আর কিছুই নয়, নুন। শুনতে অদ্ভুত লাগলেও কফিতে এক চিমটে নুন মেশালে এর স্বাদ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। তবে মনে রাখবেন, এক চামচ নয়, মাত্র কয়েক দানা নুনই কফির স্বাদ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। Gemini AI

আমেরিকান টেস্ট কিচেনের খাদ্য বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন যে নুন কফির তিক্ততা নিমেষেই কমিয়ে দেয়। কফি এক্সিলেন্স সেন্টারের প্রাক্তন ফ্লেভার প্রধান সারা মারকোয়ার্ট জানিয়েছেন, নুন কফির প্রাকৃতিক মিষ্টি ভাবকে হালকা বাড়িয়ে তোলে। বিশেষ করে ডার্ক রোস্ট এবং রোবাস্টা ব্লেন্ডের কফিতে নুন দিলে তার স্মোকি ফ্লেভার আরও খোলতাই হয়। Gemini AI

কফিতে নুন দেওয়ার এই বৈজ্ঞানিক কৌশলটি ২০০৯ সালে ফুড সায়েন্স বিশেষজ্ঞ অলটন ব্রাউনের ‘গুড ইটস’ শো-এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। ব্রাউনের মতে, নুন শুধু কফির তেতো ভাবই কাটায় না, বরং ওয়াটার ট্যাঙ্কে অনেকক্ষণ ধরে জমে থাকা জলের যে একটা পানসে ভাব থাকে, তাও দূর করে। বিশ্বজুড়ে কফিপ্রেমীদের কাছে এটি ‘অলটন ব্রাউন ট্রিক’ নামে পরিচিত। Gemini AI

আসলে কফিতে নুন দেওয়ার এই ঐতিহ্য কিন্তু নতুন নয়, উত্তর ইউরোপ এবং পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে বহু বছর ধরেই এই চল রয়েছে। নুন ও মিষ্টির যুগলবন্দি যে দুর্দান্ত হিট, তা আমরা সল্টেড ক্যারামেল বা চকোলেট চিপ কুকিজের ক্ষেত্রেও ভালো করেই জানি। তাই চিনি বা দুধ দিয়ে কফির আসল স্বাদ ঢাকা দেওয়ার চেয়ে নুন ব্যবহার করা অনেক বেশি কার্যকরী। Gemini AI

কফি তৈরির সময় প্রতি কাপ জলের জন্য মাত্র এক বা দুই দানা নুন দিয়ে এই পরীক্ষা শুরু করতে পারেন। নুনের পরিমাণ এতটাই কম হতে হবে যাতে কফিটি মুখে দিলে নোনতা না লাগে, অথচ তেতো ভাব উধাও হয়ে যায়। নিজের স্বাদ অনুযায়ী নুনের পরিমাণ সামান্য অ্যাডজাস্ট করে নিলেই মিলবে পারফেক্ট ব্লেন্ড। Gemini AI

কফির স্বাদ বাড়ানোর পাশাপাশি এর একাধিক স্বাস্থ্যগুণও রয়েছে যা শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে। গবেষকদের মতে, দিনে ৩ থেকে ৫ কাপ পর্যন্ত কফি খেলে টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগ এবং ডিমেনশিয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। ব্ল্যাক কফি লিভারের স্বাস্থ্য ভালো রাখতে এবং ফ্যাটি লিভারের সমস্যা দূর করতেও অত্যন্ত উপযোগী। Gemini AI
