Tiny holes in crackers: বিস্কুটের গায়ে কেন এত ফুটো থাকে জানেন?

The Secret Science: ক্র্যাকার্স বা নোনতা বিস্কুটের গায়ের ফুটোগুলো কিন্তু কোনও সাধারণ ডিজাইন নয়, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। ওভেনের গরমে সেঁকার সময় বিস্কুটের ভেতরের জলীয় বাষ্প যাতে সহজেই বেরিয়ে যেতে পারে, তার জন্যই এই ব্যবস্থা করা হয়। এর ফলে বিস্কুটগুলো ফুলে না গিয়ে একেবারে চ্যাপ্টা, মুচমুচে এবং নিখুঁত আকৃতির তৈরি হয়।

Jun 30, 2026 | 2:36 PM

1 / 8
নোনতা বিস্কুটের গায়ে এই যে ছোট ছোট ফুটোগুলো দেখেন, এগুলো কি শুধুই ডিজাইন? এই ডটগুলো আসলে একটা বৈজ্ঞানিক কৌশল। বেকিংয়ের দুনিয়ায় এর পেছনের কারণটা কিন্তু বেশ মজার।  Gemini Ai

2 / 8
বিস্কুট তৈরির এই পদ্ধতিকে বলা হয় ‘ডকিং’। নির্দিষ্ট ছকে ফুটো করা হয় এই বিস্কুটগুলিকে যাতে ওভেনের গরমে বিস্কুটগুলো পাউরুটির মতো ফুলে না ওঠে। এই কৌশলই বিস্কুটকে রাখে চ্যাপ্টা আর মুচমুচে। Gemini Ai

3 / 8
ওভেনের ভেতরের প্রচণ্ড তাপে বিস্কুটের আর্দ্রতা জলীয় বাষ্প হয়ে বের হতে চায়। এই ফুটোগুলো সেই বাষ্পকে বাইরে বেরোনোর রাস্তা করে দেয়। ফলে বিস্কুটের ভেতরে বাষ্প আটকে বড় কোনও বুদবুদ তৈরি হয় না। Gemini Ai

4 / 8
যদি এই ফুটো না থাকত, তবে তাপ বিস্কুটের সব জায়গায় সমানভাবে পৌঁছাত না। এতে বিস্কুটের কোনও অংশ মুচমুচে হতো আর কোনও অংশ নরম বা অসমভাবে ফুলে উঠত। এই ডকিং নিশ্চিত করে পুরো বিস্কুট জুড়েই একই রকমের টেক্সচার রাখা হয়। Gemini Ai

5 / 8
বিস্কুটের চেনা মুচমুচে স্বাদের রহস্য লুকিয়ে আছে এখানেই। অসমভাবে ফুলে যাওয়া ঠেকাতে এই ছোট্ট ফুটোগুলো বিস্কুটের ভেতরের গঠনকে ঠিকঠাক রাখে। Gemini Ai

6 / 8
কামড় দেওয়ার সাথে সাথে ক্র্যাকার্স যেভাবে সোজা লাইনে ভেঙে যায়, তা-ও নিয়ন্ত্রণ করে এই ফুটোগুলো। অতিরিক্ত বাষ্প বের হয়ে যাওয়ায় বিস্কুটের টেক্সচার হয় হালকা এবং খাস্তা। ফলে খাওয়ার সময় তা চট করে বেঁকে যায় না। Gemini Ai

7 / 8
এই ডকিং কৌশল কিন্তু কোনও আধুনিক আবিষ্কার নয়। প্রাচীনকালেও রুটি বা পাই তৈরি করার সময় বাবুর্চিরা কাঁটাচামচ দিয়ে এমন ফুটো করতেন। সেই ট্রিকটিই এখন বড় স্কেলে ব্যবহার করা হয়। Gemini Ai

8 / 8
সব বিস্কুটের ফুটোর প্যাটার্ন এক রকম হয় না, তা ময়দার ঘনত্ব এবং ওভেনের তাপমাত্রার ওপর নির্ভর করে।  Gemini Ai

Follow Us