
বর্তমানে সোনার দাম ধারাবাহিকভাবে নিম্নমুখী হওয়ায় ক্রেতাদের মুখে হাসি ফুটেছে। সোমবার বাজার খুলতেই দাম আরও কিছুটা কমেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে দাম একলাফে অনেকটা বাড়তে পারে, তাই বিনিয়োগের এটাই সবথেকে মোক্ষম ও সেরা সময়। (Credit - Getty Images)

বিশুদ্ধ বা ২৪ ক্যারেট সোনার দাম সোমবার বেশ কিছুটা কমেছে। আজ বাজারে ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১৫ হাজার ২১৩ টাকা। বিনিয়োগকারীদের জন্য এই পতন একটি বড় সুযোগ হিসেবে দেখা গিয়েছে। (Credit - Getty Images)

২২ ক্যারেট বা গয়না তৈরির সোনার দামও আজ নিম্নমুখী। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ১৩ হাজার ৯৪৫ টাকা। ১০ গ্রামের দাম ১ লক্ষ ৩৯ হাজার ৪৫০ টাকা। (Credit - Getty Images)

আজ পুরোনো সোনা বিক্রি করতে চাইলে তার বাজার দরও জেনে রাখুন। আজ সোনা বিক্রি করলে প্রতি গ্রামে পাওয়া যাবে ১৩ হাজার ৭০০ টাকা। (Credit - Getty Images)

আজ বাজারে কমেছে ১৮ ক্যারেট সোনার দামও। ১ গ্রাম সোনার দাম ১১ হাজার ৪১০ টাকা। ১০ গ্রামের দাম ১ লক্ষ ১৪ হাজার ১০০ টাকা। সাধ্যের মধ্যে সোনা কেনার এটি একটি ভাল সুযোগ হতে পারে। (Credit - Getty Images)


সোনার দাম কমা বা বাড়া আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর সরাসরি নির্ভর করে। বিশেষজ্ঞরা সতর্ক করছে যে, এই বাজারের মন্দাভাব স্থায়ী নাও হতে পারে। তাই সুযোগ বুঝে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য এখনই পরিকল্পনা করা উচিত। (Credit - Getty Images)

সোনা কেনার আগে অবশ্যই বিআইএস হলমার্ক দেখে নিন। এছাড়া মেকিং চার্জ, জিএসটি ও পুরোনো সোনা বদলের শর্তাবলী ভাল করে যাচাই করুন। (Credit - Getty Images)