
বাংলায় গেরুয়া ঝড়। এখনও চূড়ান্ত ফল ঘোষণা না হলেও দুপুরের পর কার্যত ছবিটা স্পষ্ট। ২০১১ সালের পর ২০২৬ আবারও পরির্বতনের হাওয়া বাংলায়। একক সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। ইতিমধ্যেই কয়েকজায়গায় সেলিব্রেশন শুরু হয়েছে।

গেরুয়া আবির উড়িয়ে সেলিব্রেশন চলছে বিজেপির অফিসে। বাজছে ডিজে। ডিজের তালে নাচছেন বিজেপি কর্মীরা। পাশাপাশি বাজছে ডিজেও

শুধু তাই নয়, সরকারি অফিসে এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে। একেবারে বাঙালি খাবার। উল্লেখযোগ্যভাবে পাতে রয়েছে মাছ

চলতি বছরের নির্বাচনে এবার মৎস্য রাজনীতি দেখেছে বাংলা। বারবার তৃণমূল দাবি করেছে, বিজেপি সরকারে এলে মাছ-মাংস খেতে দেবে না। আর সেই তত্ত্ব ভাঙতেই মাছ নিয়ে প্রচার করতে দেখে গিয়েছে বিজেপিকে।

এদিকে, জয়ের ছবি খানিকটা স্পষ্ট হতেই মাছ-ভাত খেয়ে সেলিব্রেশন করলেন বিজেপির নেতা-কর্মীরা। মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, মুড়ো ভাজা...

শুধু মাছ নয়, মাংস ভাত, বিরিয়ানি খেয়েও সেলিব্রেশন শুরু হয়েছে হেস্টিংসেও। বিজেপির অফিসে খাওয়া হয়েছে ঝালমুড়িও

বিজেপি কর্মীদের চোখে জলও দেখা যায়। অনেকে বলেন, তাঁদের কর্মীদের বলিদানের পর এই ফল। যা তাঁরা কোনওদিনও ভুলবে না।

২৯৩ কেন্দ্রের গণনা চলছে। বিকেল চারটের ট্রেন্জ বলছে বিজেপি এগিয়ে ১৯৯ আসনে। অন্যদিকে তৃণমূব ১০০-র নিচে নেমে গিয়েছে। ৮৬ আসনে এগিয়ে তৃণমূল।