India LPG Crisis: লাগবে না গ্যাস, কমবে খরচ, রান্না সম্ভব দু’মিনিটেই! বাজারে LPG-র বিকল্প?

Plasma Electric Stove: প্লাজমা ইলেকট্রিক স্টোভে ইন্ডাকশনের থেকেও খুব দ্রুত গরম হয়। অর্থাৎ যে কোনও রান্না খুব দ্রুত হয়ে যাবে। তাপমাত্রা প্রায় ১২০০ থেকে ১৩০০ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। রুটি, তরকারি থেকে ভাজাভুজি, সব ধরনের রান্না এই স্টোভে করা যাবে। স্টিল, অ্যালুমিনিয়াম, লোহা, পিতলের পাত্র এই স্টোভে ব্যবহার করতে পারবেন।

Apr 12, 2026 | 10:06 AM

1 / 8
দাম বেড়েছে গ্যাসের। গ্যাস সরবরাহেও লাগাম টানা হয়েছে। বিকল্প হিসেবে অনেকেই ব্যবহার করছেন ইন্ডাকশন ওভেনের মতো বৈদ্যুতিন জিনিসপত্র। কিন্তু, ধরুন এরকম যদি হয় সিলিন্ডার ছাড়াই রান্না করছেন। সেরকমই একটি প্রোডাক্ট কিন্তু বাজারে আসতে চলেছে। যা রান্নাঘরের ভোল বদলে দিতে পারে।

2 / 8
 বিশেষ প্রোডাক্টটি হল প্লাজ়মা ইলেকট্রিক স্টোভ। গ্যাস ওভেনের মতো দেখতে। কিন্তু, কোনও এলপিজি সিলিন্ডার ছাড়াই রান্না হবে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এই বিশেষ উদ্ভাবনের কথা তুলে ধরেছেন।

3 / 8
বিদ্যুতের মাধ্যমেই চলবে এই বিশেষ স্টোভটি। তবে, ইন্ডাকশনের মতোও নয়।  দু'টো বিদ্যুতে চললেও কাজ আলাদা। প্লাজ়মা স্টোভের ক্ষেত্রে বিদ্যুত ব্যবহার করে কোনওরকম জ্বালানি ছাড়াই গ্যাসের মতোই আগুন তৈরি হবে।

4 / 8
প্লাজমা ইলেকট্রিক স্টোভে ইন্ডাকশনের থেকেও খুব দ্রুত গরম হয়। অর্থাৎ যে কোনও রান্না খুব দ্রুত হয়ে যাবে। তাপমাত্রা প্রায় ১২০০ থেকে ১৩০০ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। রুটি, তরকারি থেকে ভাজাভুজি, সব ধরনের রান্না এই স্টোভে করা যাবে। (প্রতীকী ছবি)

5 / 8
ইন্ডাকশনের থেকে আলাদা হওয়ার আরও একটা কারণ হল সব ধরনের পাত্র ব্যবহার করা যায়। স্টিল, অ্যালুমিনিয়াম, লোহা, পিতলের পাত্র এই স্টোভে ব্যবহার করতে পারবেন। (প্রতীকী ছবি)

6 / 8
স্টোভের ওজন প্রায় ১০ কেজি। দাম প্রায় ৩৫ হাজার টাকা। সিঙ্গল ও ডবল...দু ধরনের গ্যাস বার্নারই পাওয়া যাবে। (প্রতীকী ছবি)

7 / 8
শুধু বাড়িতে নয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। যেমন, রেস্তোরাঁ, হোটেল, বিভিন্ন ক্লাউড কিচেনগুলিতে এই ধরনের স্টোভ ব্যবহার করা যাবে। (প্রতীকী ছবি)

8 / 8
ভারতের জন্য কি গেমচেঞ্জার? এই ধরনের স্টোভ ব্যবহারের সুবিধা হল সৌর বিদ্যুৎ দিয়ে রান্না সম্ভব। খরচ কমবে। পরিবেশবান্ধব ও LPG নির্ভরতাও কমবে।(প্রতীকী ছবি)

Follow Us