
অনেকে আছেন, যাঁরা খুব জলদি জলদি খাবার খান। ধরা যাক, বন্ধুদের গ্ৰুপে বাকিরা খাবার শেষ হওয়ার আগেই কেউ কেউ থাকেন, যাঁরা নিজেদের খাবার শেষ করে ফেলেন। এঁরা খেতে খেতে বিশেষ ব্রেক নেওয়া পছন্দ করেন না। তবে অনেকের ক্ষেত্রে, দ্রুত খাওয়ার কারণ হতে পারে, ব্যস্ত জীবন যাপন বা ছোটবেলা থেকে জলদি জলদি খাবার স্বভাব। অবশ্য কত দ্রুত কেউ খাচ্ছেন, সেটি দেখে যদিও ব্যক্তিত্ব বিচার করা উচিত নয়। (Pic Credit - Getty Images)
অনেকে বলেন, যাঁরা দ্রুত খান, তাঁদের মধ্যে অনেকেই অপেক্ষা করতে খুব একটা পছন্দ করেন না। লম্বা লাইনে দাঁড়ানো, স্লো মিটিং করা এঁদের পছন্দ নয়। জীবনের যেকোনও কাজ এঁরা দ্রুত গতিতে করতে পছন্দ করেন। সবসময় সময়ের অভাব অনুভব করলে সেই তাড়াহুড়ো অন্য সময়েও আসতে পারে। (Pic Credit - Getty Images)
দ্রুত খাওয়া মানুষের মধ্যে অনেকেই খেতে খেতে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকেন। কেউ খেতে খেতে ফোন দেখেন, কেউ অফিসের কাজ করতে থাকেন। অর্থাৎ, খাবারের প্রতি সম্পূর্ণ মনোযোগ থাকে না। এই আচরণকে মনে করা হয় কাজকেন্দ্রিক। (Pic Credit - Getty Images)
খাবার খাওয়ার পর পেট ভরে যাওয়ার সংকেত মস্তিষ্কে পৌঁছতে কিছুটা সময় লাগে। কিন্তু দ্রুত খেলে সেই সংকেত পৌঁছনোর আগেই অনেক বেশি খাওয়া হয়ে যেতে পারে। ফলে প্রয়োজনের তুলনায় বেশি খাবার একটা সম্ভাবনা থাকে। (Pic Credit - Getty Images)
ব্যস্ত জীবনযাপনের কারণে দ্রুত খাবার অভ্যেস তৈরি হতে পারে। যেমন , অফিসে যদি ২০ মিনিটের বিরতি থাকে, তাহলে তাড়াহুড়ো থাকাই স্বাভাবিক। কিন্তু, দীর্ঘদিন এমন চলতে থাকলে সেই অভ্যাস স্বাভাবিক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। (Pic Credit - Getty Images)
অনেক ডাক্তারই সচেতনভাবে খাবার খেতে বলেন। অর্থাৎ খাবারটি মন দিয়ে খাওয়া ও উপভোগ করা। ধীরে খেলে, শরীরের তৃপ্তি অনুভব করা যায়। এর পাশাপাশি খাবার ভালভাবে খাওয়া হলে ভাল ভাবে হজম হয়। (Pic Credit - Getty Images)
খাওয়ার গতি অনেক কিছুর ওপর নির্ভর করে। ছোটবেলার অভ্যাস, পরিবারের খাবারের রুটিন, কাজের চাপ , সংস্কৃতি, মানসিক চাপ ও দৈনন্দিন জীবনযাপন - সবকিছুই এর কারণ হতে পারে। তাই কেউ দ্রুত খাচ্ছেন দেখেই তাঁকে অধৈর্য মানুষ বলে ধরে নেওয়া ঠিক নয়। (Pic Credit - Getty Images)
তাই খাবার কেউ দ্রুত খেলেই যে কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয়। মাঝে মাঝে ধীরে খাওয়া, খাবারের স্বাদ উপভোগ করা উচিত। এর ফলে পেটের সঙ্গে মনের সংযোগও তৈরি হয় বলে দাবি করা হয়। (Pic Credit - Getty Images)