Raksha Bandhan History: কে প্রথম বেঁধেছিলেন রাখি? জানুন এই পৌরাণিক কাহিনি

Raksha Bandhan 2026: রাখিবন্ধন উৎসব ভাই-বোনের নিঃস্বার্থ ভালোবাসা ও আজীবন সুরক্ষার পবিত্র অঙ্গীকার উদযাপনের এক পরম মুহূর্ত। কিন্তু জানেন কি এই উৎসবের সূচনা কীভাবে হয়েছিল এবং পৌরাণিক বিশ্বাস অনুযায়ী কে প্রথম বেঁধেছিলেন এই পবিত্র সুরক্ষাসূত্র?

Aug 24, 2026 | 2:12 PM

1 / 8
ভাই-বোনের মিষ্টি সম্পর্ক আর ভালোবাসার এক উৎসব হল রাখিবন্ধন। এই দিনে দিদি বা বোনেরা ভাইয়ের হাতে পবিত্র সুতো বেঁধে দেয় আর ভাইয়েরাও সারাজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। তবে মনে কখনও প্রশ্ন জেগেছে কি, ঠিক কীভাবে শুরু হয়েছিল এই রাখি বাঁধার চল আর কেই বা প্রথম বেঁধেছিলেন এই সুরক্ষাসূত্র? Getty Images

ভাই-বোনের মিষ্টি সম্পর্ক আর ভালোবাসার এক উৎসব হল রাখিবন্ধন। এই দিনে দিদি বা বোনেরা ভাইয়ের হাতে পবিত্র সুতো বেঁধে দেয় আর ভাইয়েরাও সারাজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। তবে মনে কখনও প্রশ্ন জেগেছে কি, ঠিক কীভাবে শুরু হয়েছিল এই রাখি বাঁধার চল আর কেই বা প্রথম বেঁধেছিলেন এই সুরক্ষাসূত্র? Getty Images

2 / 8

ভবিষ্য পুরাণের একটি প্রচলিত কাহিনি অনুযায়ী রাখির প্রথম সূচনা কিন্তু কোনও ভাই-বোনের মধ্যে হয়নি। অসুরদের সঙ্গে যুদ্ধে দেবরাজ ইন্দ্র যখন বিপদে পড়ছিলেন, তখন তাঁর সুরক্ষার জন্য স্ত্রী শচী দেবী এগিয়ে আসেন। তিনি মন্ত্র পড়ে একটি লাল সুতো ইন্দ্রের ডান কবজিতে বেঁধে দেন। কাহিনি অনুযায়ী, এরপর যুদ্ধে জয়লাভ করেন ইন্দ্র। Getty Images

3 / 8

আরেকটি খুব সুন্দর পৌরাণিক কাহিনি রয়েছে দেবী লক্ষ্মী আর অসুররাজ বলিকে নিয়ে। বিষ্ণু যখন পাতালপুরীতে বলির পাহারা দিতে গিয়ে বৈকুণ্ঠে আর ফিরছিলেন না, তখন লক্ষ্মী এক ছদ্মবেশ ধরেন। তিনি সাধারণ নারীর বেশে পাতালে গিয়ে বলির হাতে সুতো বেঁধে তাঁকে নিজের ভাই বানিয়ে নেন। Getty Images

4 / 8

বোনকে উপহার দেওয়ার কথা বলতেই দেবী লক্ষ্মী তাঁর আসল পরিচয় জানান এবং শ্রীবিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। পৌরাণিক কাহিনি অনুযায়ী, পাতালরাজ বলিও রাখির মর্যাদা রাখতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। তিনি তৎক্ষণাৎ বিষ্ণুকে মুক্তি দিয়ে তাঁর বোনের সঙ্গে স্বর্গে পাঠিয়ে দেন। Getty Images

5 / 8

সবচেয়ে জনপ্রিয় কাহিনিটি হল শ্রীকৃষ্ণ আর দ্রৌপদীর গভীর স্নেহের সম্পর্ক। একবার কৃষ্ণের আঙুল কেটে রক্ত পড়তে দেখে দ্রৌপদী এক মুহূর্তও না ভেবে নিজের নতুন শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিলেন। প্রচলিত কাহিনি অনুযায়ী, পরবর্তীকালে ভরা রাজসভায় দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। Getty Images

6 / 8

ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা একটি জনপ্রিয় কাহিনিতেও রাখির উল্লেখ পাওয়া যায়। মেওয়ারের রানি কর্ণাবতী বিপদে পড়ে মুঘল সম্রাট হুমায়ুনের কাছে সাহায্যের আর্জি জানিয়ে একটি রাখি পাঠিয়েছিলেন বলে প্রচলিত রয়েছে। সেই কাহিনি অনুযায়ী, হুমায়ুনও রাখির মর্যাদা দিয়ে হিন্দু রানির ডাকে নিজের সেনাবাহিনী নিয়ে মেওয়ার বাঁচাতে রওনা দিয়েছিলেন। Getty Images

7 / 8

আরেকটি পৌরাণিক বিশ্বাস অনুযায়ী যমরাজ আর তাঁর বোন যমুনার সম্পর্ক থেকেও রাখির শুরু। যমুনা ভালোবেসে ভাই যমরাজের কপালে তিলক পরিয়ে হাতে বেঁধে দিয়েছিলেন পবিত্র সুতো। বোনের এই ভালোবাসায় মুগ্ধ হয়ে যমরাজ বর দেন, যে ভাই বোনের থেকে এমন রাখি পরবে সে দীর্ঘায়ু লাভ করবে। Getty Images

8 / 8

আসলে কে প্রথম রাখি বেঁধেছিলেন, তার কোনও নির্দিষ্ট একটি উত্তর কিন্তু ইতিহাসে নেই। বিভিন্ন পৌরাণিক গল্প, লোকবিশ্বাস আর ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা কাহিনি থেকে জানা যায় এই উৎসবের মূল কথা একটাই। তা হল একে অপরের বিপদে পাশে দাঁড়ানো এবং নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সম্পর্ককে আগলে রাখা। Getty Images

Loading...
Unable to load recommendations.
Follow Us