Hotel check-in and check-out rules: চেক-ইন দুপুর ১২টা, চেক আউট ১০টা কেন? আসল কারণ চমকে দেবে!

Hotel check in rules: হোটেলের চেক-ইন দুপুর ১২টায় আর চেক-আউট সকাল ১০টায় কেন হয়? আপাতদৃষ্টিতে বাদ পড়া ওই ২ ঘণ্টার হিসাব সাধারণ মনে হলেও, এর পেছনে রয়েছে বিশেষ কারণ। কেন বিশ্বজুড়ে এই নিয়ম মানা হয়?

Aug 03, 2026 | 2:49 PM

1 / 8
ঘুরতে গিয়ে প্রায়ই দেখা যায়, প্রায় সব হোটেলেই সকাল ১০টা বা ১১টায় চেক-আউট করতে হয় আর নতুন রুমে ঢুকতে দেওয়া হয় দুপুর ১২টা বা ১টায়। ২৪ ঘণ্টার ভাড়া গোনার পরও মাঝখানের এই ২ ঘণ্টার সময়টা কোথায় যায়, তা নিয়ে বহু মানুষের মনেই প্রশ্ন জাগে।

2 / 8
প্রথম কারণটি কিন্তু পর্যটকদের সুবিধার কথা ভেবেই তৈরি। বেশির ভাগ মানুষই সকালে টিফিন খেয়ে বের হতে ভালোবাসেন, তাই সকাল ১০টার মধ্যে ঘর ছাড়তে সুবিধা হয়। আর দূরে কোথাও সফর করে নতুন অতিথিরা দুপুরে পৌঁছে একটু বিশ্রামের জন্য ১২টার সময়টাকেই সেরা মনে করেন।

3 / 8
দ্বিতীয়ত, এটি কোনও একটি হোটেলের নিজস্ব নিয়ম নয়, বরং সারা পৃথিবীজুড়ে চলা একটি সাধারণ আন্তর্জাতিক নিয়ম। পৃথিবীর যে প্রান্তেই যাওয়া হোক না কেন, সময় নিয়ে যাতে কোনও বিভ্রান্তি তৈরি না হয়, তাই বিশ্বজুড়ে সব হোটেল একই টাইমিংয়ের ছক মেনে চলে।

4 / 8
তৃতীয় বড় কারণটি হল ঘরের সাজগোজ ও গুছিয়ে তোলার প্রক্রিয়া। পুরনো অতিথি ঘর ছেড়ে চলে যাওয়ার পর সেই রুমটি একদম সাফ করতে হয়। বিছানার চাদর, তোয়ালে বদলানো থেকে শুরু করে বাথরুম পুরোপুরি পরিষ্কার করতে বেশ কিছুটা সময় লেগে যায়।

5 / 8
একসঙ্গে যখন একটি হোটেলের ২০-৩০টি ঘর খালি হয়, তখন কর্মচারীদের পক্ষে খুব কম সময়ে সবকটি রুম নতুন অতিথির জন্য রেডি করা বেশ কঠিন হয়ে পড়ে। প্রতিটি ঘর নিখুঁত ও ফ্রেশ করে তোলার জন্যই এই ২ ঘণ্টার ফাঁক রাখা খুব দরকার হয়ে পড়ে।

6 / 8
শুধু পরিষ্কার করাই নয়, ঘরের ছোটখাটো বিষয়গুলি ঠিক আছে কি না তা পরখ করার সময়ও এটাই। এসি ঠিকমতো ঠান্ডা হচ্ছে কি না, কল দিয়ে জল আসছে কি না বা টিভি চলছে কি না, এই সময়টুকুতেই হোটেলের স্টাফেরা চটজলদি সব পরীক্ষা করে নেন।

7 / 8
এছাড়া হোটেলের সফটওয়্যারে পুরনো হিসাব মেটানো এবং নতুন অতিথির নাম-ঠিকানা সঠিকভাবে এন্ট্রি করার জন্যও কিছুটা সময় লাগে। এর ফলে ফ্রন্ট ডেস্কে গিয়ে কোনও ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত ভিড় সামলানো সহজ হয়।

8 / 8
নতুন অতিথি হিসেবে যে কেউ যাতে একদম পরিচ্ছন্ন এবং সুরক্ষিত একটি ঘর পান, সেই সুব্যবস্থা সুনিশ্চিত করতেই হোটেলগুলি এই সময়ের ব্যবধান মেনে চলে।

Loading...
Unable to load recommendations.
Follow Us