Sunscreen for rainy weather: বৃষ্টির দিনেও কি সানস্ক্রিন মাখবেন? বিশেষজ্ঞদের মত জানুন…

Sunscreen benefits on rainy days: আকাশ মেঘলা বা ঝমঝমিয়ে বৃষ্টি- ভাবছেন আজ রোদের তেজ নেই, তাই সানস্ক্রিন না মাখলেও চলবে? এই ভুল ধারণাই আপনার ত্বকের বারোটা বাজাচ্ছে। বৃষ্টির দিনে ত্বকের যত্ন নিতে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি মেঘের আড়াল দিয়েও ত্বকের ক্ষতি করতে সমানভাবে সক্রিয় থাকে। ঠিক কী বলছেন বিশেষজ্ঞরা?

May 07, 2026 | 2:50 PM

1 / 8
অনেকেই মনে করেন আকাশ মেঘলা থাকলে সানস্ক্রিন ব্যবহারের কোনও প্রয়োজন নেই। কিন্তু মেঘের আস্তরণ ভেদ করে প্রায় ৮০ শতাংশ অতিবেগুনি রশ্মি পৃথিবীতে চলেও আসে। তাই বাইরে রোদ না থাকলেও আপনার ত্বক কিন্তু মোটেই সুরক্ষিত নয়। Gemini AI

2 / 8
বৃষ্টির সময় সূর্যের দাহ কম থাকলেও ইউভিএ (UVA) রশ্মি সমানভাবে সক্রিয় থাকে। এই রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে অকাল বার্ধক্য এবং বলিরেখা তৈরি করে থাকে। দীর্ঘমেয়াদে এই অবহেলাই ত্বকের ক্যানসারের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। Gemini AI

3 / 8
বিকেল ৫টার পর রোদের তীব্রতা কমলেও সূর্য পুরোপুরি অস্ত যাওয়ার আগে অবধি বিপদ কাটেনা। সূর্যদাহের ভয় হয়তো এ সময় কম থাকে, কিন্তু ত্বকের বয়স বাড়ানোর কারিগর ইউভিএ রশ্মি তখনও থেকে যায়। তাই বিকেলের দিকে বাইরে বের হলেও সানস্ক্রিন লাগানো বাধ্যতামূলক। Gemini AI

4 / 8
সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদ সবচেয়ে কড়া থাকলেও তার আগেও  দিকেও ঝুঁকি থাকে। সকালের নরম আলোয় ইউভিএ রশ্মির উপস্থিতি বেশি থাকে যা ধীরে ধীরে ত্বকের ক্ষতি করে। তাই দিনের শুরু থেকেই সানস্ক্রিন মাখার অভ্যাস করা সবথেকে ভালো উপায়। Gemini AI

5 / 8
শুধু বাইরে নয়, ঘরে বা অফিসে থাকলেও আপনার ত্বকের জন্য সানস্ক্রিন দরকার হতে পারে। যদি আপনি জানালার পাশে বা কাচঘেরা কোনও ঘরে দীর্ঘ সময় বসে কাজ করেন, তবে সাবধান। মনে রাখবেন, সূর্যের ক্ষতিকর রশ্মি কাচ ভেদ করে অনায়াসেই আপনার ত্বকে পৌঁছায়। Gemini AI

6 / 8
গাড়ির সামনের কাচ কিছুটা সুরক্ষা দিলেও পাশের বা পেছনের জানালা দিয়ে রোদ ভেতরে ঢুকে পড়ে। ফলে দীর্ঘ সময় ভ্রমণের সময় ত্বকের এক পাশ রোদে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই ট্রাভেলের সময় সানস্ক্রিন ব্যবহারের কথা কোনওভাবেই ভুললে চলবে না। Gemini AI

7 / 8
কেবল সানস্ক্রিন মাখলেই চলবে না, প্রখর রোদ বা বৃষ্টির দিন—উভয় ক্ষেত্রেই ছাতা ব্যবহার করা হল বুদ্ধিমানের কাজ। এর পাশাপাশি ভালো মানের সানগ্লাস এবং বড় টুপি আপনার ত্বক ও চোখকে অতিরিক্ত সুরক্ষা দিতে সাহায্য করবে। Gemini AI

8 / 8
অল্প সময়ের জন্য বাজারে বা অফিসে গেলেও সানস্ক্রিন মাখাটা রোজকার অভ্যাসে পরিণত করা উচিত। আবহাওয়া যেমনই হোক, বাইরে বের হওয়ার অন্তত ২০ মিনিট আগে নিয়ম করে সানস্ক্রিন মেখে নিন। সচেতনতাই আপনার ত্বককে রাখবে উজ্জ্বল এবং স্বাস্থ্যোজ্জ্বল। Gemini AI

Follow Us