
গুরুত্বপূর্ণ জুম মিটিং বা অনলাইন গেমের মাঝপথে হঠাৎ বাফারিং শুরু হওয়া অত্যন্ত বিরক্তিকর একটি অভিজ্ঞতা। সিগন্যাল ফুল থাকা সত্ত্বেও যদি নেটওয়ার্ক বারবার ফ্রিল হয়ে যায়, তবে বুঝতে হবে সমস্যাটি আপনার ইন্টারনেট প্ল্যানের নয়। ঘরের কোন জায়গায় আপনি রাউটারটি রেখেছেন, সম্পূর্ণ বিষয়টি আসলে তার ওপরই নির্ভর করছে। Gemini Ai

ঘরের সৌন্দর্য ঠিক রাখতে অনেকেই ওয়াই-ফাই রাউটারটি কোনও ক্যাবিনেট, ক্লোজেট বা সোফার পেছনে লুকিয়ে রাখতে পছন্দ করেন। তবে ব্রিটিশ নিয়ামক সংস্থা ‘অফকম’-এর নির্দেশিকা অনুযায়ী, রাউটার সবসময় চারপাশে সিগন্যাল পাঠায়। তাই এটিকে কোনও বদ্ধ জায়গায় আটকে রাখলে তরঙ্গের স্বাভাবিক বিস্তার বাধা পায়। Gemini Ai

বাড়ি তৈরির উপাদান যেমন ইট, কংক্রিট বা ভারী দেওয়াল ওয়াই-ফাই তরঙ্গের জন্য বড় শত্রু। ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির একটি গবেষণা জানাচ্ছে, কাঠের আলমারি সিগন্যালের খুব একটা ক্ষতি না করলেও কংক্রিট বা ইটের দেওয়াল সিগন্যালকে সম্পূর্ণ শুষে নিতে পারে। Gemini Ai

ঘরের এক্কেবারে শেষ প্রান্তে বা ঘরের এককোণে রাউটার বসানো হলে সিগন্যাল পাওয়ার ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হয়। আমেরিকান সংস্থা এফসিসি-র গাইডলাইন বলছে, রাউটারকে সবসময় বাড়ির মাঝামাঝি কোনও কেন্দ্রীয় স্থানে রাখা উচিত। এতে সিগন্যাল সব ঘরে সমানভাবে পৌঁছনোর জন্য পর্যাপ্ত জায়গা পায়। Gemini Ai

শুধু দেওয়াল নয়, ঘরের নিত্যব্যবহার্য বেশ কিছু ইলেকট্রনিক্স জিনিসও ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার জন্য দায়ী হতে পারে। বাড়িতে থাকা মাইক্রোওয়েভ ওভেন, বেবি মনিটর কিংবা কর্ডলেস ফোন সাধারণত ২.৪ গিগাহার্জ ব্যান্ডে কাজ করে, যা ওয়াই-ফাই সিগন্যালের তরঙ্গে সরাসরি হস্তক্ষেপ করে গতি কমিয়ে দেয়। Gemini Ai

ইন্টারনেট প্রোভাইডারকে দোষ দেওয়ার আগে রাউটারটিকে মেঝেতে না রেখে ঘরের কিছুটা উঁচুতে বা কোনও খোলা সেলফে রাখুন। রাউটার নিচে থাকলে সিগন্যাল নিচের দিকে বা মাটিতেই বেশি ড্রপ করে, তাই উঁচুতে রাখলে তরঙ্গের পরিধি অনেকখানি বেড়ে যায়। Gemini Ai

ভারী গেমিং বা অফিসের জরুরি কাজের জন্য ওয়্যারলেস নেটওয়ার্কের ওপর পুরোপুরি ভরসা না করে সরাসরি ল্যান (LAN) বা ইথারনেট কেবল ব্যবহার করতে পারেন। এফসিসি-র মতে, ডিরেক্ট তারের সংযোগ ইন্টারনেটের সর্বোচ্চ স্পিড দেয় এবং ঘরের ওয়াই-ফাই নেটওয়ার্কের ওপর বাড়তি চাপ কমায়। Gemini Ai

বড় বাড়ির ক্ষেত্রে যেখানে একটি রাউটারে সব ঘরে নেটওয়ার্ক পৌঁছয় না, সেখানে রেঞ্জ এক্সটেন্ডার ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে। দামি প্ল্যান বা নতুন রাউটার কেনার আগে শুধু এই সামান্য কিছু বদল করলেই ঘরের ইন্টারনেটের স্পিড এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। Gemini Ai