
দেবী তুলসীকে দেবী জ্ঞানেই হিন্দুরা পুজো করে থাকেন। প্রতিদিন। সকাল-সন্ধ্যে। সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। দেবীতুলসী বৃন্দা নামেও পরিচিত। ভগবান বিষ্ণুর একজন মহান উপাসক বলেও পরিচিত তিনি। মনে করা হয়, ভগবান ব্রহ্মা তুলসী গাছের শাখা-প্রশাখাগুলিতে বাস করেন আর ,মস্ত হিন্দু তীর্থস্থানগুলি এর শিকড়ে বাস করেন। এছাড়াও, সমস্ত দেবতা গাছের কাণ্ডে ও পাতায় উপস্থিত রয়েছেন। দেবী তুলসী হলেন কলিযুগের প্রত্যক্ষ দেবী, যিনি ভক্তদের পুজো পাওয়ার পাশাপাশি তাঁকে স্পর্শ করা যায়। কথিত আছে, বাড়িতে তুলসী গাছ থাকলে কোনও ধরনের নেতিবাচকতা ও বাস্তু দোষ প্রবেশ করে না। এছাড়া এর ঔষধি গুণাগুণ ঘরকে রোগ থেকে দূরে রাখে।
তুলসী পুজো করার উপকারিতা
তুলসী পূজা করলে দাম্পত্য সম্পর্ক মজবুত ও মধুর থাকে।
দেবী তুলসীর পূজা ঘরে সমৃদ্ধি ও প্রাচুর্য আনে।
একজন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করে।
কাজের বাধা দূর হয় এবং সমস্ত কাজ সফল হয়।
আধ্যাত্মিক বিকাশ ও ভক্তির বিকাশ ঘটে।
তুলসী পূজার পদ্ধতি
সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছের চত্বর পরিষ্কার করুন। ফুল ও আলপনা দিয়ে সাজিয়ে তুলুন।
এছাড়াও দেবী তুলসীর সঙ্গে শালিগ্রাম প্রতিষ্ঠা করে, দই, মিষ্টি, ফল নিবেদন করা হয়।
সকাল-সন্ধ্যা দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান। সবশেষে আরতি করে পুজো শেষ করুন।