Ganesh Chaturthi: জানেন গণেশ ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট হন?

Ganesh Chaturthi puja: গণেশ পুজোয় বাপ্পার আশীর্বাদ পেতে আড়ম্বরের চেয়ে মনের ভক্তিই আসল। তবে শাস্ত্র মতে, লাল জবা আর ২১টি দূর্বা পেলে সিদ্ধিদাতা সবচেয়ে বেশি খুশি হন। সঙ্গে ভোগের থালায় পছন্দের মোদক বা লাড্ডু থাকলে সংসারে সুখ-শান্তি বজায় থাকে। জেনে নিন এই পুজোয় কোন নিয়মগুলো মেনে চললে জীবনের সব বাধা অনায়াসে কেটে যাবে। কী বলছেন শাস্ত্রবিদরা?

Ganesh Chaturthi: জানেন গণেশ ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট হন?
ভোগের থালায় কী কী রাখবেন?Image Credit source: pinterest

Sep 10, 2026 | 10:41 AM

গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) এসে গিয়েছে। চারদিকে এখন সাজ সাজ রব। হিন্দু ধর্মে একটা কথা প্রচলিত, যে কোনও ভালো কাজ শুরুর আগেই ডাকতে হয় সিদ্ধিদাতা গণেশকে। বিশ্বাস করা হয়, বাপ্পার কাছে হাত পাতলে খালি হাতে ফিরতে হয় না কাউকে। কিন্তু পুজো করার সময় তিনি ঠিক কীসে সবচেয়ে বেশি তুষ্ট হন? অনেকেই ভাবেন বিশাল কিছু আয়োজন করতে হবে। আসলে কিন্তু তা নয়, সাধারণ কিছু নিয়ম আর পছন্দের জিনিস দিলেই বাপ্পার আশীর্বাদ মেলে।

 

ভোগের থালায় কী কী রাখবেন?

গণেশ ঠাকুরের কথা উঠলেই যে খাবারের ছবিটা সবার আগে চোখে ভাসে, তা হল মোদক। শাস্ত্রমতে, পুজোয় ২১টি মোদকের ভোগ দিলে গণপতি দারুণ খুশি হন। তবে মোদক বানাতে না পারলে বা না পেলেও চিন্তা নেই। বেসনের লাড্ডু, মতিচুর বা সাধারণ বোঁদের লাড্ডুও তাঁর ভীষণ প্রিয়। এর সঙ্গে দিতে পারেন কলা, নারকেল আর গুড়।

গণেশ ঠাকুরের প্রিয় ফুল কী?

শাস্ত্র ঘাঁটলে দেখা যায়, গণপতি সবচেয়ে বেশি ভালোবাসেন লাল রঙের ফুল। তাই পুজোয় লাল জবা রাখা একপ্রকার মাস্ট। বলা হয়, জবা ফুল দিলে জীবনের বহু দিনের আটকে থাকা কাজও নাকি সহজে মিটে যায়। তবে যদি জবা না পান, মন খারাপ করবেন না। লাল গোলাপ, গাঁদা, চামেলি কিংবা পারিজাত দিলেও তিনি খুশি মনে গ্রহণ করেন।

তবে ফুলের সঙ্গে আরেকটি জিনিস ছাড়া গণপতির পুজো একেবারেই অসম্পূর্ণ। সেটা হল দূর্বা ঘাস। পুজোয় ঠিক ২১টি টাটকা দূর্বা একসঙ্গে বেঁধে অর্পণ করার নিয়ম রয়েছে। শুধু মনে রাখবেন, ঘাস যেন ধুলোবালি মুক্ত আর একদম পরিষ্কার জলে ধোয়া থাকে।

পুজোর একদম সহজ নিয়ম

  • পুজো করার জন্য খুব জটিল নিয়মের দরকার পড়ে না।
  • ঘরের যে জায়গায় পুজো করবেন, আগে তা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।
  • পরিষ্কার আসনে গণপতির মূর্তি বসান।
  • মূর্তির সামনে সামান্য গঙ্গার জল ছিটিয়ে দিন। এরপর চন্দন, আতপ চাল, লাল ফুল এবং ২১টি দূর্বা অর্পণ করুন।
  • থালায় সুন্দর করে মোদক কিংবা লাড্ডু সাজিয়ে ভোগ দিন।
  • ধূপ-ধুনো আর প্রদীপ জ্বেলে ভক্তিভরে আরতি সেরে নিন।
  • আরতি শেষ হলে মনে মনে নিজের ইচ্ছের কথা জানান।সবশেষে প্রসাদ সবার মধ্যে ভাগ করে দিন। আসলে আড়ম্বর নয়, পরিষ্কার মন আর সহজ ভক্তিই বাপ্পার মন পাওয়ার আসল চাবিকাঠি।
Loading...
Unable to load recommendations.
Follow Us