August 2026 horoscope: অগস্টে ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির, এই রাশির ওপর পড়বে শত্রুর নজর!

August 2026 horoscope prediction: অগস্ট মাসে কোন রাশির ভাগ্য খুলবে আর কাদের পেছনে শত্রু লেগে ক্ষতি করতে পারে? জানুন কী আছে ১২ রাশির ভাগ্যে। কী বলছেন জ্যেতিষবিদরা? কারা থাকবেন সাবধানে?

August 2026 horoscope: অগস্টে ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির, এই রাশির ওপর পড়বে শত্রুর নজর!
কী বলছে জ্যোতিষশাস্ত্র?Image Credit source: Free pik

Aug 05, 2026 | 8:37 AM

অগস্ট (August) মাস শুরু হতেই আকাশে গ্রহ-নক্ষত্রদের জায়গা বদল শুরু হয়ে গিয়েছে। জ্যোতিষীদের মতে, এই গ্রহের চলাফেরার ওপরই নির্ভর করে আমাদের ভাগ্য। কার পকেটে টাকা আসবে, কার মাথার ওপর ঋণের চাপ বাড়বে, আর কার পেছনে শত্রু লেগে থাকবে, তার অনেকটাই ঠিক করে দেয় এই গ্রহের অবস্থান। চলতি মাসে কোন রাশির ভাগ্যে কী আছে? কী বলছেন জ্যোতিষবিদরা?

কোন রাশির ভাগ্যে কী রয়েছে?

মেষ রাশি: এই মাসে ধারের চিন্তা বা শত্রুর ভয় নেই। যেকোনও প্রতিযোগিতায় নামলে আপনি জিতবেন।

বৃষ রাশি: টাকা-পয়সা বা শত্রু নিয়ে ঝামেলা হবে না। তবে যেকোনও প্রতিযোগিতায় ফল খুব ভালো বা খুব খারাপ, মাঝারি হতে পারে।

মিথুন রাশি: কাউকে টাকা ধার দেবেন না, কারোর কাছ থেকে ধার নেবেনও না। শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, তবে প্রতিযোগিতায় বিশেষ লাভ হবে না।

কর্কট রাশি: দেনা বা শত্রু কোনওটাই আপনাকে সমস্যায় ফেলবে না। সব রকম লড়াইয়ে ভালো ফল পাবেন।

সিংহ রাশি: মাসের প্রথম অর্ধেক খুব ভালো কাটবে, শত্রুর ভয় থাকবে না। তবে মাসের শেষের দিকে একটু সাবধানে চলবেন।

কন্যা রাশি: এই মাসটি আপনার খুব ভালো যাবে। দেনা বা শত্রুর কোনো ঝামেলা থাকবে না, ভালো ফল পাবেন সব জায়গায়।

তুলা রাশি: টাকার লেনদেন করার সময় একটু নজর রাখবেন। শত্রুর ভয় নেই, পরীক্ষায় বা কাজে সাফল্য আসবে।

বৃশ্চিক রাশি: ধারের ঝামেলা বা শত্রুর ভয় থাকবে না। তবে যেকোনও প্রতিযোগিতায় মাঝারি ফল পাবেন।

ধনু রাশি: আপনি একদম চিন্তামুক্ত থাকুন। শত্রু বা দেনার কোনও চাপ নেই, সব কাজে সাফল্য মিলবে।

মকর রাশি: কাউকে ধার দেওয়া বা নেওয়া থেকে দূরে থাকুন। শত্রুদের ওপর নজর রাখুন, কাজের ফল খুব একটা ভালো না-ও হতে পারে।

কুম্ভ রাশি: মাসের প্রথম দিকটা খুব ভালো কাটলেও, শেষ ভাগে গিয়ে একটু সতর্ক থাকতে হবে। হঠাৎ পরিস্থিতি বদলে যেতে পারে।

মীন রাশি: শত্রু বা ধারের কোনও সমস্যা থাকবে না। তবে যেকোনও লড়াইয়ে সাধারণ ফল মিলবে।

বিশেষ দ্রষ্টব্য: এই জ্যোতিষ ভাগ্য গণনা অগস্ট ২০২৬-এর গ্রহ-নক্ষত্রের গোচরকালীন অবস্থানের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রতিটি মানুষের ব্যক্তিগত জন্মছক ও গ্রহের দশা আলাদা হতে পারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us