Black Watch Astrological Analysis: কালো ঘড়িই পছন্দের? সাবধান! অজান্তেই চরম রুষ্ট হচ্ছেন না তো শনিদেব?

Astrological Impact of Black Watch: কালো ঘড়ি পরা কি শুভ নাকি অশুভ? শখের কালো হাতঘড়ি কীভাবে শনি ও রাহুর প্রভাবে আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে, জেনে নিন জ্যোতিষবিদরা কী বলছেন?

Black Watch Astrological Analysis: কালো ঘড়িই পছন্দের? সাবধান! অজান্তেই চরম রুষ্ট হচ্ছেন না তো শনিদেব?
কী বলছেন জ্যোতিষবিদরা?Image Credit source: Gemini Ai

Jun 15, 2026 | 9:05 AM

ফ্যাশন আর আভিজাত্যের দুনিয়ায় কালো হাতঘড়ির (Black Wrist Watch) কদর সব সময়ই আলাদা। নারী-পুরুষ নির্বিশেষে কবজিতে একটা কুচকুচে কালো ঘড়ি জড়িয়ে নিলেই যেন ব্যক্তিত্ব এক ধাক্কায় অনেকখানি বেড়ে যায়। কিন্তু শখের এই ফ্যাশনই যদি আপনার জীবনে বড়সড় বিপর্যয় ডেকে আনে, তবে? জ্যোতিষশাস্ত্র (Astrology) কিন্তু এ বিষয়ে বেশ চমকপ্রদ ইঙ্গিত দিচ্ছে। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, ঘড়ি শুধু সময় দেখার যন্ত্র নয়, এটি আসলে আমাদের ভালো-মন্দ সময়ের চাকাটাকেও নিয়ন্ত্রণ করে। আর ঠিক এই কারণেই ঘড়ির রঙের ওপর আপনার ভাগ্য অনেকটাই নির্ভর করে।

জ্যোতিষবিদরা বলছেন, কালো রঙের ওপর একচ্ছত্র আধিপত্য রয়েছে শনিদেবের (Lord Shani)। তাই আপনি যখন কালো ঘড়ি পরছেন, তখন সরাসরি শনির শক্তি সক্রিয় হয়ে উঠছে আপনার জীবনে। আপনার জন্মকুণ্ডলীতে শনি যদি বলবান এবং শুভ স্থানে আসীন থাকে, তবে তো কেল্লাফতে! এই ঘড়িই আপনার জীবনে এনে দেবে অসীম ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য।
মুশকিলটা বাঁধে তখনই, যখন কারও রাশিতে শনি দুর্বল থাকে কিংবা যদি তাঁর জীবনে শনির সাড়েসাতি চলে। এমন অবস্থায় কালো ঘড়ি ব্যবহারের অর্থ হল নিজের বিপদ নিজেই ডেকে আনা। এর ফলে কাজে বারবার বাধা, চূড়ান্ত অলসতা এবং তীব্র মানসিক চাপ তৈরি হতে পারে।

শুধু এটাই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ছায়া গ্রহ রাহুর (Rahu) নামও। জ্যোতিষীদের একাংশের মতে, কুচকুচে কালো ডায়াল বা স্ট্র্যাপের ঘড়ি তীব্র নেতিবাচক শক্তি বা রাহু গ্রহে’র কুপ্রভাবকে ভীষণভাবে আকর্ষণ করে। কুণ্ডলীতে রাহু অশুভ থাকলে এই ঘড়ি পরার পর আপনার মন বিভ্রান্ত হতে পারে, আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং হঠাৎ করে কোনও বড় আর্থিক লোকসানের মুখেও পড়তে পারেন।

 

তবে এই নিয়ম সবার জন্য এক নয়, পুরো বিষয়টি নির্ভর করে আপনি কী কাজ করছেন তার ওপর। যদি কেউ লোহা, তেল, কয়লা কিংবা চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, অথবা ওকালতি ও কারিগরি পেশায় থাকেন, তবে কালো ঘড়ি তাঁদের জন্য বেশ শুভ। উল্টোদিকে ব্যাংকিং, শিক্ষা বা সৃজনশীল কাজের জগতের মানুষদের জন্য কালো ঘড়ি একেবারেই ‘নো-এন্ট্রি’। তাঁরা বরং সোনালি বা রুপোলি রঙের ঘড়ি ব্যবহার করলে ভাগ্যের চাকা অনেক দ্রুত ঘুরবে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।

 

(বিশেষ দ্রষ্টব্য: জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণভাবে বিশ্বাসের বিষয়। কার কুণ্ডলীতে কোন গ্রহের অবস্থান কেমন, তা একজন বিশেষজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিচার না করিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এই প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের সাধারণ তথ্যের ওপর ভিত্তি করে লেখা, এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।)

Follow Us