Laxmi Narayan Yoga 2026: ২৬ সেপ্টেম্বর তৈরি হচ্ছে ‘লক্ষ্মী নারায়ণ যোগ’, কেরিয়ার গ্রাফ তরতরিয়ে বাড়বে ৪ রাশির

Horoscope: আগামী ২৬ সেপ্টেম্বর তুলা রাশিতে তৈরি হতে চলেছে অত্যন্ত শুভ লক্ষ্মী নারায়ণ যোগ। বুধ ও শুক্রের মিলনে কোন ৪ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে, জেনে নিন বিস্তারিত।

Laxmi Narayan Yoga 2026: ২৬ সেপ্টেম্বর তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ, কেরিয়ার গ্রাফ তরতরিয়ে বাড়বে ৪ রাশির
কী বলছেন জ্যোতিষবিদরা?Image Credit source: tv9 network

Sep 21, 2026 | 9:06 AM

লক্ষ্মী নারায়ণ যোগ (Laxmi Narayan Yoga): গ্রহ-নক্ষত্রের হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর কপাল খুলতে চলেছে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিন তুলা রাশিতে এক জায়গায় হতে চলেছে বুধ আর শুক্র। আর এই দুই গ্রহের মিলনেই তৈরি হবে দারুণ শুভ ‘লক্ষ্মী নারায়ণ যোগ’। জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন গ্রহের অবস্থান আমাদের জীবনে দারুণ প্রভাব ফেলে। জন্মছকে গ্রহরা যখন একে অপরের সঙ্গে মেশে, তখন নানা রকম যোগ তৈরি হয়। এর মধ্যে অন্যতম সেরা এবং শক্তিশালী হল এই যোগ।

ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর সঙ্গে এই যোগের সরাসরি সম্পর্ক রয়েছে। শুক্র হল ধন-সম্পদ, সৌন্দর্য আর বিলাসবহুল জীবনের প্রতীক। অন্যদিকে, বুধ হল বুদ্ধি, কথা আর ব্যবসার কারক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দুই গ্রহ যখন হাত মেলায়, তখন মানুষের আর্থিক অবস্থা, কেরিয়ার এবং ব্যবসায় দারুণ উন্নতি হয়।

জ্যোতিষীরা বলছেন, যাঁদের কুণ্ডলীতে এই যোগ শুভ জায়গায় থাকে, তাঁদের জীবনে কখনও টাকা-পয়সার অভাব হয় না। তবে এবারের এই গ্রহের মিলনে সবথেকে বেশি লাভবান হতে চলেছেন চার রাশির মানুষ। আসুন দেখে নেওয়া যাক, সেই তালিকায় আপনার রাশি আছে কি না।

বৃষ রাশি

এই রাশির জাতকদের জন্য দারুণ খবর। অনেক দিন ধরে টাকা-পয়সা নিয়ে যে টানাটানি চলছিল, তা এবার কমতে পারে। অফিসে আপনার পরিশ্রমের সঠিক দাম পাবেন। নতুন কোনও দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ারে দারুণ কাজে লাগবে। মোটের ওপর আর্থিক দিক থেকে সময়টা বেশ ভালো।

সিংহ রাশি

সমাজে আপনার নামডাক বাড়বে। অফিসে বস থেকে শুরু করে সহকর্মী, সবাই আপনার কথা মন দিয়ে শুনবে। কাজের জায়গায় আপনার গুরুত্ব অনেকটাই বাড়বে। যদি ভাবছেন চাকরি বদলাবেন বা নতুন কোনও প্রোজেক্ট শুরু করবেন, তবে এটাই আপনার জন্য সেরা সময়।

কন্যা রাশি

আপনার মিষ্টি কথাই এবার আপনার ভাগ্য ফেরাবে। কথা বলার দারুণ ক্ষমতার জন্য ব্যবসার মিটিং বা চাকরির ইন্টারভিউয়ে সহজেই সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা রোজগারের নতুন রাস্তা খুলে যেতে পারে। নিজের বুদ্ধি কাজে লাগিয়ে এই সময়ে আপনি অনেকটা পথ এগিয়ে যেতে পারবেন।

মকর রাশি

উন্নতির নতুন দরজা খুলতে চলেছে মকর রাশির মানুষদের জন্য। চাকরিতে প্রমোশন হতে পারে বা নিজের পছন্দের জায়গায় বদলি হওয়ার খবরও পেতে পারেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খাটছেন বা বড় কোনও কাজ করছেন, তাঁদের কাছেও ভালো খবর আসতে পারে।

জ্যোতিষীদের মতে, এই যোগের পুরো লাভ পেতে শুক্রবার মা লক্ষ্মীর পুজো করতে পারেন। এতে শুভ ফল আরও বেড়ে যায়। তবে মনে রাখবেন, গ্রহ-নক্ষত্রের পাশাপাশি নিজের পরিশ্রমও কিন্তু সমান জরুরি। নিজের কাজটা মন দিয়ে করে যান, সাফল্য ঠিক আসবে।

(বিঃদ্রঃ এই প্রতিবেদনটি সাধারণ বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্রীয় অনুমানের ওপর ভিত্তি করে লেখা।)

Loading...
Unable to load recommendations.
Follow Us