
মাসের শুরুতে হাতে মাইনের টাকা এলেও, চোখের পলকে তা যেন কোথায় মিলিয়ে যায়! সংসারের হাজারও দায়িত্ব সামলাতে গিয়ে শখ পূরণের টাকা আর পকেটে থাকে না। তখন অনেকেই ভাবেন, হঠাৎ যদি লটারিতে কিছু টাকা পাওয়া যায়, তবে মন্দ হয় না। কিন্তু চাইলেই তো আর লটারি জেতা যায় না, তার জন্য ভাগ্যের সঙ্গ থাকা চাই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, জুন মাসে এমন কিছু রাশি রয়েছে, যাদের লটারি থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। আবার কিছু রাশির ক্ষেত্রে এই মাসে লটারি কাটা মানেই টাকা জলে ফেলা। দেখে নেওয়া যাক, জুন মাসে কোন রাশির ভাগ্য লটারির মাধ্যমে বদলাতে পারে।
মেষ রাশি: এই মাসে সামান্য অঙ্কের লটারি কাটা যেতে পারে। আর্থিক দিক মোটের উপর ঠিক থাকলেও, হঠাৎ করে বড় কোনও প্রাপ্তিযোগ নেই বলেই জানাচ্ছেন জ্যোতিষবিদরা
বৃষ রাশি: মাসের শুরুতে ভাগ্য পরীক্ষা করতে পারেন। তবে এই মাসে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা প্রবল। তাই লটারির টিকিট না কাটাই বুদ্ধিমানের কাজ হবে।
মিথুন রাশি: আর্থিক দিক থেকে জুন মাসটি মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ লাভজনক হতে চলেছে। মাসের যে কোনও সময় ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন, অপ্রত্যাশিত লাভ হতে পারে।
কর্কট রাশি: আয় থাকবে মধ্যম প্রকৃতির। লটারিতে টাকা লাগালে লাভ হতেও পারে, আবার না-ও হতে পারে। তাই ঝুঁকি নেওয়ার আগে দু’বার ভাবা উচিত।
সিংহ রাশি: খুব ভাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিশেষ করে মাসের মাঝামাঝি সময়টি অত্যন্ত শুভ। ভাগ্য বদলাতে চাইলে এই সময় টিকিট কাটতে পারেন।
কন্যা রাশি: আর্থিক দিক বেশ অনুকূল থাকবে। খুব বেশি টাকার না হলেও, অল্প টাকার টিকিট কেটে দেখতে পারেন। ভাগ্য সহায় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি: লটারি কাটার আগে খুব ভেবে দেখা প্রয়োজন। একেবারে যে প্রাপ্তিযোগ নেই, তা নয়। তবে মাসের শেষ দিকে লটারির ধারকাছ দিয়েও না যাওয়া ভাল।
বৃশ্চিক রাশি: মাসের শুরুতে একটা ভাল সুযোগ আসতে পারে। কিন্তু মধ্য বা শেষ ভাগে লটারি কাটলে লোকসান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সাবধানতা অবলম্বন করা জরুরি।
ধনু রাশি: মাসের প্রথম দিকটা অর্থপ্রাপ্তির জন্য বেশ শুভ। তবে খুব বেশি অঙ্কের টিকিট কাটা ঠিক হবে না। অল্প টাকার মধ্যে চেষ্টা করে দেখতে পারেন।
মকর রাশি: মাসের মাঝামাঝি সময়ে আর্থিক যোগ আছে, তাই এক বার চেষ্টা করা যেতে পারে। তবে বাকি সময় সাবধানে বুঝে চলাই শ্রেয়।
কুম্ভ রাশি: বেশি টাকার টিকিট কাটতে গেলে লোকসানের মুখে পড়তে হবে। মাসের একেবারে শেষে খুব অল্প টাকার টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন
মীন রাশি: মাসের শুরুর দিকটা বেশ ভাল। কিন্তু মাঝামাঝি বা শেষ দিকে লটারি কাটলে আর্থিক ক্ষতির ভারী আশঙ্কা রয়েছে। তাই এই সময়ে বিরত থাকাই ভাল।
(বিঃদ্রঃ লটারি কেনা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ঝুঁকি রয়েছে।)