
জীবনের নানা সমস্যা আর মানসিক অশান্তিতে দিশেহারা হয়ে পড়ছেন? জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে, খুব সহজ একটা উপায়েই মিলতে পারে মুক্তি। আপনার রাহু বা শনির দশা চললে, দেবাধিদেব মহাদেবের শরণাপন্ন হওয়াই সেরা পথ। আর এই কাজে সবচেয়ে বড় অস্ত্র হল এক চিমটি কালো তিল! প্রতি সোমবার বা শনিবারে নিয়ম মেনে শিবলিঙ্গে কালো তিল (Black Sesame) দিলে কেবল বাবার কৃপাই মেলে না, কেটে যায় জীবনের বড় বড় অমঙ্গলও।
জ্যোতিষশাস্ত্র কী বলছে?
শাস্ত্র মতে, কালো তিল হল শনি গ্রহের প্রতীক। আপনার রাশিতে যদি শনির সাড়েসাতি বা রাহুর দশা চলে, তবে জীবনে একের পর এক বাধা আসতে থাকে। সোমবার বা শনিবারে শিবলিঙ্গে কালো তিল মেশানো জল বা কাঁচা দুধ ঢাললে শনি ও রাহুর কু-দৃষ্টি অনেকটাই শান্ত হয়ে যায়। এমনকি কুষ্টিতে কালসর্পদোষ বা পিতৃদোষ থাকলে, এই একটি নিয়ম মেনে চললে পিতৃপুরুষের আত্মা শান্তি পায় এবং পরিবারের সকলের মঙ্গল হয়। অহেতুক ভয় বা দুশ্চিন্তা দূর করে মনের জোর বাড়াতেও এর জুড়ি মেলা ভার।
পুজো করবেন কীভাবে?
সঠিক দিন ও পোশাক: সপ্তাহের সোমবার ও শনিবার এই পুজোর জন্য সেরা। এছাড়া অমাবস্যা বা শিবরাত্রিতেও করতে পারেন। সকালে স্নান সেরে পরিষ্কার, হালকা রঙের পোশাক পরুন।
জলের মিশ্রণ: তামা বা পিতলের ঘটে পরিষ্কার জল বা গঙ্গাজলের সঙ্গে সামান্য কাঁচা দুধ আর এক চিমটি কালো তিল মিশিয়ে নিন।
মন্ত্র জপ: ধীরেসুস্থে শিবলিঙ্গে জল ঢালুন আর মনে মনে ‘ওঁ নমঃ শিবায়’ বা ‘ওঁ শং শনৈশ্চরায় নমঃ’ মন্ত্র জপ করুন।
সরাসরি তিল দিতে চাইলে: জল ঢালার পর ডান হাতের অনামিকা আর বুড়ো আঙুল দিয়ে এক চিমটি ভেজা তিল শিবলিঙ্গে দিন। সঙ্গে আকন্দ ফুল, ধুতুরা বা বেলপাতাও দিতে পারেন। শেষে জোড়হাতে নিজের কষ্টের কথা জানিয়ে বাবার কাছে প্রার্থনা জানান।
ভুলেও এই কাজ করবেন না
মন পরিষ্কার রেখে এই সাধারণ নিয়ম মেনে চলুন, মহাদেবের আশীর্বাদে জীবনের সব বাধা কেটে যাবে বলে জানাচ্ছেন শাস্ত্রবিদরা।