September 2026 Lucky Zodiac Signs: সেপ্টেম্বর মাসেই ভাগ্য বদলাচ্ছে ৫ রাশির! জেনে নিন আপনার নাম আছে কি না

Lucky Zodiac Signs: সেপ্টেম্বর মাস জুড়ে তৈরি হচ্ছে মালব্য, ভদ্র, বুধাদিত্য ও লক্ষ্মীনারায়ণ যোগ। গ্রহের এই শুভ মেলায় দারুণ ভাগ্য ফিরতে চলেছে ৫ রাশির। কাদের কপাল খুলবে? জেনে নিন আপনার নাম আছে কি না

September 2026 Lucky Zodiac Signs: সেপ্টেম্বর মাসেই ভাগ্য বদলাচ্ছে ৫ রাশির! জেনে নিন আপনার নাম আছে কি না
কোন কোন রাশির কপাল খুলবে?Image Credit source: Free pik

Aug 31, 2026 | 8:31 AM

সেপ্টেম্বর ২০২৬ (September 2026) মাসের শুরুতেই জ্যোতিষের হিসেবে বড়সড় ওলটপালট হতে চলেছে। এই একটা মাসেই আকাশের বুকে তৈরি হচ্ছে এমন ৪টি বড় রাজযোগ, যা সচরাচর একসঙ্গে দেখা যায় না। মালব্য, ভদ্র, বুধাদিত্য আর সঙ্গে স্বয়ং লক্ষ্মীনারায়ণ যোগ, এই চার মহাশক্তিশালী শুভ যোগের হাত ধরে বহু মানুষের ভাগ্যের চাকা আচমকা ঘুরে যেতে পারে। জ্যোতিষবিদদের দাবি, সূর্য, বুধ, শুক্র ও মঙ্গলের এই বিশেষ চালচলনে বিশেষ করে ৫টি রাশির জাতকদের জীবনে অর্থ আর প্রতিপত্তির দারুণ জোয়ার আসতে চলেছে।

কখন তৈরি হচ্ছে এই ৪ রাজযোগ?

মালব্য যোগ (২ সেপ্টেম্বর): শুক্র নিজের ঘর তুলায় পা রাখবে। এর হাত ধরে জীবনে বিলাসিতা, ধনসম্পদ আর কেরিয়ারে বড় সাফল্যের রাস্তা খুলবে।

ভদ্র রাজযোগ (৭ সেপ্টেম্বর): বুধ সোজা ঢুকবে কন্যা রাশিতে। এই যোগ মানুষের বুদ্ধির জোর আর যোগাযোগ করার ক্ষমতা এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়।

বুধাদিত্য যোগ (১৭ সেপ্টেম্বর): কন্যা রাশিতে থাকা বুধের সঙ্গে এসে হাত মেলাবে সূর্য। সরকারি কাজের সুযোগ আর নেতৃত্বে আসার পথ এতে চওড়া হবে।

লক্ষ্মীনারায়ণ যোগ (২৬ সেপ্টেম্বর): বুধ চলে আসবে তুলা রাশিতে, যেখানে আগে থেকেই বসে রয়েছে শুক্র। বুধ আর শুক্রের এই মিলনে সংসারে অর্থের আগমন ঘটে।

কোন ৫ রাশির কপালে সৌভাগ্যের ছোঁয়া?

মেষ রাশি: মাসের শুরু থেকেই কাজের জায়গায় আপনার গুরুত্ব বাড়বে। যারা দীর্ঘদিন ধরে বড় কোনও প্রজেক্ট বা কাজের চুক্তির অপেক্ষায় ছিলেন, এবার তা হাতে চলে আসবে। আর্থিক দিক থেকেও সুরাহা মিলবে।

কর্কট রাশি: দ্বিধাদ্বন্দ্ব কেটে গিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। অফিসে বসের সুনজরে পড়বেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় যে কাজগুলো আটকে ফাইলবন্দি হয়ে ছিল, সেগুলি এবার চালু হতে পারে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।

কন্যা রাশি: এই রাশিতে স্বয়ং ভদ্র যোগ থাকায় পরিশ্রমের পুরো ফল মিলবে। জমিজমা বা শেয়ার বাজারে পুরনো লগ্নি থাকলে সেখান থেকে দারুণ লাভ ঘরে তুলতে পারবেন। পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগও স্পষ্ট।

তুলা রাশি: মালব্য যোগের সরাসরি কৃপায় তুলা রাশির জাতকদের জন্য এটা এক সোনালি সময়। কাজের জায়গায় সম্মান আর পদমর্যাদা বাড়বে। একাধিক নতুন রাস্তা দিয়ে টাকা এসে ব্যাঙ্ক ব্যালান্স বাড়িয়ে দেবে।

মকর রাশি: কেরিয়ার আর অর্থভাগ্য, দুটোই একসঙ্গে চমকাতে চলেছে। ভালো চাকরির প্রস্তাব আসতে পারে। ব্যবসা অন্য শহরে বা বাইরে ছড়ানোর পরিকল্পনা থাকলে এখনই সঠিক সময় পা বাড়ানোর। অপ্রত্যাশিত ধনলাভের সম্ভাবনাও রয়েছে।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য প্রচলিত জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি বা নিশ্চয়তা নেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us