
শনিদেব (Shanidev) মানেই অনেকের মনে একটা অকারণ ভয় কাজ করে। ভাবেন, আড়াই বা সাড়ে সাত বছরের ফেরে এই বুঝি সব শেষ হয়ে গেল! কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে একেবারেই অন্য কথা। মানুষের কর্মফল অনুযায়ী নিখুঁত বিচার করে ফল দেন সূর্যপুত্র। তাই তিনি যখন সদয় হন, তখন সমস্ত রাজযোগও যেন হার মানে। ঠিক এমনটাই ঘটতে চলেছে আগামী ৪ মাস। গত ১৭ মে থেকে বড়ঠাকুর নিজের নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছেন। আগামী ৯ অক্টোবর পর্যন্ত তিনি এই নক্ষত্রেই বিরাজ করবেন। আর সবচেয়ে বড় সুখবর হল, মহাকাশের সবচেয়ে ধীরগতির গ্রহের এইটুকু নড়াচড়াতেই চার রাশির জীবনে রীতিমতো ম্যাজিক হতে চলেছে। শনির বিশেষ আশীর্বাদে এই চার রাশির জাতকদের আগামী কয়েক মাস আক্ষরিক অর্থেই টাকার পাহাড়ে বসার সুযোগ রয়েছে। জীবনে শুরু হতে চলেছে সৌভাগ্যের এক নতুন অধ্যায়। চলুন দেখে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার রাশিও এই লাকি তালিকায় আছে কি না।
তুলা রাশি:
জ্যোতিষবিদদের মতে, তুলা রাশির অধিপতি শুক্রের সঙ্গে শনির পরম বন্ধুত্বের সম্পর্ক। তাই এই ৪ মাস আপনাদের জন্য একেবারে সোনায় সোহাগা। ভাগ্যের চাকা এবার পুরোপুরি আপনার দিকেই ঘুরবে। অনেক দিন ধরে যে কাজগুলো আটকে ছিল, সেগুলো এবার ম্যাজিকের মতো শেষ হয়ে যাবে। নতুন গাড়ি বা বিলাসবহুল সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে খুব শিগগিরই। আপনার জীবনযাত্রার মান উন্নত হবে, বৃদ্ধি পাবে আরাম-আয়েশ। আর যাঁরা এখনও সিঙ্গল, তাঁদের জীবনে নতুন কারও রাজকীয় এন্ট্রি হতে পারে। পরিবারে মাঙ্গলিক অনুষ্ঠানেরও জোর সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি:
বাজারে টাকা আটকে থাকায় দিনের পর দিন চিন্তায় আছেন? এবার চিন্তা ছাড়ুন, কারণ আটকে থাকা সেই টাকা আচমকাই ফেরত আসতে পারে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। শনির এই নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য একপ্রকার বরদান হয়ে আসছে। চাকরিজীবীদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত পদোন্নতি বা পছন্দের জায়গায় বদলি হওয়ার দারুণ সুযোগ রয়েছে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের লাভের অঙ্ক বাড়বে বহুগুণ। নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা থাকলে এটাই সেরা সময়, পুরনো ব্যবসা বাড়াতে গেলেও বড় সাফল্য পাবেন। পাশাপাশি, জীবনে নতুন প্রেমের ছোঁয়াও লাগতে পারে, যা মনকে শান্ত রাখবে।
ধনু রাশি:
আর্থিক দিক থেকে আগামী চার মাস আপনাদের জন্য রীতিমতো বাম্পার হিট হতে চলেছে। আয়ের নতুন রাস্তা যেমন খুলবে, তেমনই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে তরতর করে। ভবিষ্যতের জন্য সঞ্চয় বা বড়সড় কোনও জায়গায় বিনিয়োগ করার পরিকল্পনা থাকলে, তাতে নিশ্চিত সাফল্য মিলতে পারে। নতুন কোনও প্রজেক্ট হাতে আসতে পারে, যা থেকে ভবিষ্যতে মোটা টাকা আয় হবে। শুধু টাকা-পয়সার দিক থেকেই নয়, ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও সুখ, সমৃদ্ধি এবং অনাবিল শান্তি বজায় থাকবে এই সময়টায়।
মিথুন রাশি:
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পেশাগত জীবনে বা কেরিয়ার-এ এবার এক ঐতিহাসিক বাঁক আসতে চলেছে মিথুন রাশির জাতকদের। যাঁরা দীর্ঘদিন ধরে একটা মনের মতো চাকরির খোঁজ করে হন্যে হয়ে ঘুরছিলেন, তাঁদের অপেক্ষার অবসান ঘটতে পারে। অফিসে বস ও সিনিয়রেরা আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। নিজের আসল প্রতিভা প্রমাণ করার এটাই সেরা সুযোগ। যাঁরা বিদেশের সঙ্গে যুক্ত কোনও ব্যবসা করছেন বা বিদেশে গিয়ে চাকরির স্বপ্ন দেখছেন, তাঁদের ইচ্ছাপূরণ হতে পারে। সবচেয়ে বড় কথা, দীর্ঘদিনের কোনও আইনি ঝামেলা বা মানসিক চাপ থেকে এবার চিরতরে মুক্তি পেতে পারেন।